ভাইরাল খবর
বন্যায় ভেসে গেল প্রায় ৩ হাজার এলপিজি সিলিন্ডার! জেলা প্রশাসনের কড়া সতর্কতা জারি
ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রের (Maharashtra) রায়গড় (Raigad) জেলায় টানা ভারী বৃষ্টির (Heavy Rainfall) জেরে ভয়াবহ বন্যা (Flood) পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে এইচপিসিএল (HPCL)-এর পাতালগঙ্গা (Patalganga) এলপিজি (LPG) বটলিং প্ল্যান্ট (Bottling Plant)। এর জেরে প্রায় তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার বন্যার জলে ভেসে গেছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই পাতালগঙ্গা নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারের একাধিক ভিডিও সমাজমাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়েছে, যা ঘিরে উদ্বেগ বাড়ছে।
🚨 Maharashtra Floods
According to local reports nearly 3,000 HPCL LPG cylinders were swept into the Patalganga River after floodwaters damaged the boundary wall of the bottling plant in Panvel, Raigad.
Villagers were seen collecting cylinders near Kharpada Bridge. Authorities… pic.twitter.com/EvvK3vybVi— contentkikamii (@contentkikamii) July 8, 2026
জানা গিয়েছে, রায়গড় জেলার পানভেল (Panvel) তালুকের চাভানে (Chavane) গ্রামে অবস্থিত এই প্ল্যান্টে বন্যার জল ঢুকে পড়ার পর দ্রুত জলস্তর বৃদ্ধি পায়। প্রবল স্রোতের টানে বিপুল সংখ্যক এলপিজি সিলিন্ডার নদীতে ভেসে যায়। প্রশাসনের প্রাথমিক অনুমান, প্রায় ৩ হাজার সিলিন্ডার স্রোতে তলিয়ে বা ভেসে গেছে। এর মধ্যে কিছু সিলিন্ডারে গ্যাস ভর্তি ছিল, আবার কিছু ছিল খালি।
ঘটনার পরই রায়গড় জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী (Disaster Response Team) এবং সংশ্লিষ্ট দফতরগুলিকে সতর্ক করা হয়েছে। জেলা শাসক কিশন জাওয়ালে সাধারণ মানুষের উদ্দেশে বিশেষ সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, নদী, নদীর পাড় বা আশপাশের এলাকায় কোনও গ্যাস সিলিন্ডার দেখতে পাওয়া গেলে সেটি স্পর্শ, সরানো বা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না। কারণ, কোন সিলিন্ডারে গ্যাস রয়েছে এবং কোনটি খালি, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পাশাপাশি সেগুলির নিরাপত্তাজনিত অবস্থাও পরীক্ষা করা সম্ভব হয়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও ব্যক্তি যদি ভেসে আসা সিলিন্ডার দেখতে পান, তাহলে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করে অবিলম্বে স্থানীয় প্রশাসন, পুলিশ বা অনুমোদিত এইচপিসিএল ডিলারকে (Authorized HPCL Dealer) খবর দিতে হবে। ইতিমধ্যেই বিশেষ উদ্ধারকারী দল (Rescue Team) সিলিন্ডার উদ্ধারের কাজ শুরু করেছে। পাশাপাশি প্ল্যান্টের ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে। রায়গড়ে এখনও ভারী বৃষ্টি অব্যাহত থাকায় প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আবেদন জানিয়েছে।
