‘নিজেদের সুরক্ষায় প্রয়োজনে ফের হামলা’! ইরানকে আক্রমণের খোলাখুলি হুঁশিয়ারি নেতানিয়াহুর
Connect with us

বিশ্বের খবর

‘নিজেদের সুরক্ষায় প্রয়োজনে ফের হামলা’! ইরানকে আক্রমণের খোলাখুলি হুঁশিয়ারি নেতানিয়াহুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যখন দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি (Ceasefire) এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে ইরানের (Iran) ওপর ফের সামরিক হামলার হুংকার দিলেন ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের সংবাদমাধ্যম-কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে (Interview) তিনি সাফ জানিয়েছেন, নিজের দেশকে পরমাণু বোমার হাত থেকে রক্ষা করতে প্রয়োজনে তৃতীয়বারও ইরানে সামরিক অভিযান (Military Operation) চালাতে দ্বিধাবোধ করবে না তেল আবিব।

সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে একটি সমঝোতা স্মারক বা মউ (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই খসড়া চুক্তিতে হরমুজ প্রণালীর (Strait of Hormuz) সুরক্ষা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা (Economic Sanctions) প্রত্যাহার এবং পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইজরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, আমেরিকা ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হলেও ইজরায়েল তা মানতে বাধ্য নয়। তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে যেকোনো সময় এককভাবে নতুন বিমান হামলা (Air Strike) চালাতে প্রস্তুত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কায় সংযত থাকার পরামর্শ দিলেও, নেতানিয়াহু তা বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। গাজা অভিযান প্রসঙ্গে তিনি বলেন, “এর কোনো শেষ নেই, গত তিন বছরে উল্লেখযোগ্য সাফল্যের পর আমাদের লক্ষ্য পূর্ণাঙ্গ জয় (Total Victory)।” একই সঙ্গে দক্ষিণ লেবাননে (South Lebanon) ইজরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত রাখা নিয়ে অনড় অবস্থান নিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার (Hezbollah) হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে ইজরায়েলি সেনা পিছু হটবে না। একদিকে ওয়াশিংটনের কূটনৈতিক তৎপরতা এবং অন্যদিকে নেতানিয়াহুর সামরিক শক্তির প্রদর্শন—এই দুইয়ের টানাপোড়েনে মধ্যপ্রাচ্য ফের বড় ধরনের সংঘাতের (Conflict) দিকে এগোচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Continue Reading
Advertisement ads