রাজ্যপালের মালদা সফর ঘিরে সাজসাজ রব! প্রস্তুতি পরিদর্শনে পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা
Connect with us

মালদা

রাজ্যপালের মালদা সফর ঘিরে সাজসাজ রব! প্রস্তুতি পরিদর্শনে পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল আর. এন. রবির (Governor R. N. Ravi) আসন্ন মালদা সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে জোরকদমে চলছে প্রশাসনিক প্রস্তুতি (Administrative Preparation)। আগামী ২৩শে জুন মালদায় আসছেন রাজ্যপাল। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফর চলাকালীন তিনি পুরাতন মালদার শর্বরী এলাকায় অবস্থিত ঐতিহাসিক গুরুদ্বারা এবং কালাচাঁদ স্কুল মাঠে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন।

রাজ্যপালের এই হাই-প্রোফাইল সফরকে ঘিরে নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখতে সরাসরি সভাস্থল পরিদর্শনে যান মালদা জেলা পুলিশ সুপার (Superintendent of Police) অনুপম সিং। তাঁর সঙ্গে এই পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়, ডিএসপি (ট্রাফিক) মুঙ্গেস সুব্বা, মালদা থানার আইসি (IC) গোপাল বিশ্বাস সহ জেলা পুলিশ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

অনুষ্ঠানস্থল এবং তার আশপাশের এলাকায় ভিভিআইপি (VVIP) নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা, যান চলাচল নিয়ন্ত্রণ (Traffic Control) এবং জনসাধারণের সুবিধার বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা করেন আধিকারিকরা। রাজ্যপালের এই জেলা সফরকে সম্পূর্ণ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে সবরকম আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Continue Reading
Advertisement ads