সন্তানকে আটকে মাকে দিনের পর দিন নির্যাতন! হেফাজতের মাঝেই শওকত মোল্লার বিরুদ্ধে ধর্ষণের FIR
Connect with us

ভাইরাল খবর

সন্তানকে আটকে মাকে দিনের পর দিন নির্যাতন! হেফাজতের মাঝেই শওকত মোল্লার বিরুদ্ধে ধর্ষণের FIR

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় এনআইএ (NIA)-র জালে বন্দি ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Shawkat Molla) বিরুদ্ধে এবার উঠল অত্যন্ত চাঞ্চল্যকর ও নৃশংস ধর্ষণের (Rape Case) অভিযোগ। গত ১৫ জুন, জীবনতলা থানায় এক মহিলা প্রাক্তন বিধায়কসহ মোট ৪ জনের বিরুদ্ধে এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

অভিযোগকারিণী মহিলার দাবি, ঘটনাটি ২০১৯ সালের মার্চ মাসের। সেই সময় তাঁর পাঁচ বছরের শিশুসন্তানকে কয়েকজন দুষ্কৃতী তুলে নিয়ে যায়। সন্তানকে ফিরে পাওয়ার আশায় তিনি অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে যোগাযোগ করেন, যিনি শওকত মোল্লার গাড়িচালকের দাদা। অভিযোগ, ওই ব্যক্তি প্রথমে মহিলাকে নিজের ডেরায় নিয়ে গিয়ে মারধর ও ধর্ষণ করেন। শুধু তাই নয়, ধর্ষণের ছবি ও ভিডিও তুলে রেখে তা ভাইরাল (Viral Video) করার ভয় দেখিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেল (Blackmail) করা হতে থাকে। পরবর্তীতে নির্যাতিতাকে শওকত মোল্লার ডেরায় পাঠানো হয়। সেখানে প্রাক্তন বিধায়ক এবং তাঁর গাড়িচালকও ওই মহিলাকে দিনের পর দিন গণধর্ষণ করেন বলে গুরুতর অভিযোগ।

মহিলার বক্তব্য, এতদিন ভয় এবং লোকলজ্জার কারণে তিনি মুখ খোলার সাহস পাননি। সম্প্রতি ভাঙড়ের ২০২১ সালের চালতাবেড়িয়া বিস্ফোরণ কাণ্ডে শওকত এনআইএ-র হাতে গ্রেপ্তার হওয়ার পর তিনি সাহস সঞ্চয় করে পুলিশের দ্বারস্থ হন। জীবনতলা থানা এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত (Investigation) শুরু করেছে।

Continue Reading
Advertisement