ভাইরাল খবর
দিল্লিতে বিজেপি নেতার বাসভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায়! এ বার কি তবে বিদ্রোহী শিবিরে ‘সুদীপদা’?
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা ভোটে (Assembly Election) তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত ভরাডুবির পর দল কার্যত ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বিধানসভায় ৮০ জন বিধায়কের (MLA) সিংহভাগ দল থেকে নিজেদের পৃথক করে নেওয়ার পর, এবার বড়সড় ধস নামল তৃণমূলের সংসদীয় দলেও (Parliamentary Party)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও নিঃসঙ্গ করে এবার এনডিএ (NDA) শিবিরের দিকে পা বাড়ালেন লোকসভার বর্ষীয়ান দলনেতা তথা কলকাতা উত্তরের সাংসদ (MP) সুদীপ বন্দ্যোপাধ্যায়। শনিবার দিল্লির ৯ নম্বর মতিলাল নেহরু মার্কে বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র জল্পনা (Speculation) শুরু হয়েছে।
#WATCH | TMC MPs Satabdi Roy and Sudip Bandyopadhyay arrive at the IGI Airport in Delhi. pic.twitter.com/8CU7tQOReM
— ANI (@ANI) June 13, 2026
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিন তৃণমূলেরই আরেক ‘বিদ্রোহী’ সাংসদ শতাব্দী রায়ের গাড়িতে চড়েই ভূপেন্দ্র যাদবের বাড়িতে যান সুদীপ। সেখানে বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে বৈঠক (Meeting) হয়। ইতিমধ্যেই তৃণমূলের ২৮ জন লোকসভা সাংসদের মধ্যে ১৯ জন এনডিএ-কে সমর্থনের কথা জানিয়ে লোকসভার স্পিকারকে (Speaker) চিঠি দিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যুক্ত হলে এই বিদ্রোহী সাংসদের সংখ্যা দাঁড়াবে ২০-তে। অন্যদিকে রাজ্যসভাতেও (Rajya Sabha) ১৩ জন সাংসদের মধ্যে ৪ জন ইতিমধ্যেই পদত্যাগ (Resignation) করেছেন।
সূত্র মারফত জানা গিয়েছে, শনিবারের প্রাথমিক আলোচনার পর রবিবার সুদীপের দলবদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত (Final Decision) নেওয়া হতে পারে এবং সোমবার সমস্ত বিক্ষুব্ধ সাংসদ একযোগে সংসদে স্পিকারের সঙ্গে দেখা করতে পারেন। দীর্ঘদিন ধরে মমতার অন্যতম বিশ্বস্ত অনুগত হিসেবে পরিচিত ছিলেন সুদীপ। রোজভ্যালি চিটফান্ড মামলায় (Chit Fund Case) জেল খাটার সময়ও দল তাঁর পাশে দাঁড়িয়েছিল। তবে সম্প্রতি দলের অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে (WhatsApp Group) সুদীপের বিরুদ্ধে কর্মীদের একাংশের তীব্র ক্ষোভ প্রকাশ পায়। এই অসন্তোষের জেরেই কি তিনি দল ছাড়ছেন, তা নিয়ে জোর চর্চা চলছে। এদিকে সুদীপের এই পদক্ষেপের পর বিধানসভায় তাঁর স্ত্রী তথা চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান কী হবে, তা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এখন ব্যাস দেখবার বিষয়, মমতার এতদিনের বিশ্বস্ত হাত সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী শিবিরে যাবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন।
