৬০ পেরিয়ে ফের বিয়ের পিঁড়িতে আমির খান! দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে ছাদনাতলায় আমির খান
Connect with us

বিনোদন

৬০ পেরিয়ে ফের বিয়ের পিঁড়িতে আমির খান! দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে ছাদনাতলায় আমির খান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ (Mr. Perfectionist) আমির খান (Aamir Khan) ফের ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনামে। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের (Gauri Spratt) সঙ্গে আগামী ৫ জুলাই বিবাহবন্ধনে (Marriage) আবদ্ধ হতে চলেছেন জনপ্রিয় এই অভিনেতা। জানা গিয়েছে, মুম্বইয়ে তাঁর নিজস্ব বাসভবনেই একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে রেজিস্ট্রি ম্যারেজ (Registry Marriage)।

জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে শুধুমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চান এই জুটি। গত বছর নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবার প্রকাশ্যে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন আমির। সেই সময় তিনি জানিয়েছিলেন, দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে গড়ে উঠেছে তাঁদের ভালোবাসার সম্পর্ক।

গৌরী স্প্র্যাট অতীতে আমির খান প্রোডাকশনের (Aamir Khan Productions) সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত ফিলিপ স্প্র্যাটের নাতনি। আগের পক্ষের একটি সন্তানও রয়েছে তাঁর।

উল্লেখ্য, এর আগে দু’বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আমির। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তাঁর দুই সন্তান জুনেইদ ও ইরা। পরে চলচ্চিত্র নির্মাতা (Filmmaker) কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাঁদের পুত্র আজাদ। যদিও ২০২১ সালে কিরণ ও আমিরের বিচ্ছেদ হয়, তবুও তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

Advertisement
ads

সূত্রের খবর, আমির ও গৌরীর বিশেষ দিনে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) এবং সলমন খান (Salman Khan)-এর উপস্থিতির সম্ভাবনাও রয়েছে। যদিও অতিথি তালিকা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

৬১ বছর বয়সে জীবনের নতুন সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। এখন সকলের নজর ৫ জুলাইয়ের দিকে।

Continue Reading
Advertisement