ছাদ থেকে পড়ে প্রয়াত পরিচালক অনীক দত্ত, টলিউডে শোকের ছায়া
Connect with us

বিনোদন

ছাদ থেকে পড়ে প্রয়াত পরিচালক অনীক দত্ত, টলিউডে শোকের ছায়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টলিউডের খ্যাতনামা পরিচালক অনীক দত্ত (Anik Dutta) প্রয়াত হলেন ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনার পর। বুধবার দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কের (Hindustan Park) নিজ বাসভবনের ছ’তলার ছাদ (roof) থেকে তিনি পড়ে যান বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতাল (hospital)-এ নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও স্পষ্টতা নেই। দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে গড়িয়াহাট থানার পুলিশ (police)। ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড (Homicide) শাখাও। এলাকাজুড়ে ছড়িয়েছে শোকের ছায়া। অনীক দত্ত ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ দিয়ে জনপ্রিয়তা পান এবং পরে ‘অপরাজিত’, ‘মেঘনাদবধ রহস্য’সহ একাধিক প্রশংসিত ছবি পরিচালনা করেন। তাঁর মৃত্যুতে টলিউড (Tollywood) জগতে গভীর শোক নেমে এসেছে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, ময়নাতদন্তের (postmortem) পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Continue Reading
Advertisement