সরকার বদল হতেই মাঝরাতে অ্যাকশন মোডে স্বাস্থ্যসচিব! একসঙ্গে পাঁচ হাসপাতালে হঠাৎ অভিযান
Connect with us

ভাইরাল খবর

সরকার বদল হতেই মাঝরাতে অ্যাকশন মোডে স্বাস্থ্যসচিব! একসঙ্গে পাঁচ হাসপাতালে হঠাৎ অভিযান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের স্বাস্থ্যদপ্তর (Health Department) এবার কার্যত অ্যাকশন মোডে (Action Mode)। শনিবার মাঝরাতে কলকাতার পাঁচটি বড় সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে (Medical College Hospitals) আচমকা সারপ্রাইজ ভিজিট (Surprise Visit) করলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Narayan Swarup Nigam)।

রাত প্রায় ১২টা নাগাদ ব্লু টি-শার্ট পরে তিনি পৌঁছে যান আর জি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College)। সেখানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায়, সুপার সপ্তর্ষী চট্টোপাধ্যায় ও সহকারী সুপার। ট্রমা কেয়ার (Trauma Care), সার্জারি (Surgery) ও মেডিসিন (Medicine) বিভাগ ঘুরে দেখেন তিনি এবং রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন।

এরপর একে একে তিনি যান নীলরতন সরকার (NRS Hospital), ন্যাশনাল মেডিক্যাল কলেজ (National Medical College), কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College) এবং এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)। যেসব রোগী বেড না পেয়ে বাইরে ছিলেন, তাঁদের দ্রুত ভর্তির নির্দেশ দেন স্বাস্থ্যসচিব।

Advertisement
ads

তিনি স্পষ্ট নির্দেশ দেন, প্রতিটি ওয়ার্ড (Ward), করিডর (Corridor) ও শৌচাগার (Toilet) দিনে অন্তত তিনবার পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে অতিরিক্ত কর্মী নিয়োগের কথাও বলেন তিনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লাইভ বেড স্ক্রিনিং (Live Bed Screening) চালুর নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে কেন্দ্রীয় হাসপাতালের বেডের তথ্যও দেখা যাবে।

পানীয় জলের গুণমান (Drinking Water Quality) মাসে মাসে পরীক্ষা এবং কলকাতা পুরসভাকে (Kolkata Municipal Corporation) প্রতি সপ্তাহে জল পরীক্ষা করার নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাম্প্রতিক বৈঠকের পরই এই কড়া পদক্ষেপ বলে মনে করছে প্রশাসনিক মহল। হাসপাতাল পরিষেবায় গাফিলতি রুখতে এবং দালালরাজ বন্ধ করতে এই অভিযান গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের।

Advertisement
ads
Continue Reading
Advertisement