ভাইরাল খবর
কলেজে ফিরছে ছাত্র সংসদ নির্বাচন? বড় ঘোষণা বিজেপি বিধায়ক সজল ঘোষের
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ক্ষমতার পালাবদলের (Regime change) পর এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও বড়সড় পরিবর্তনের বার্তা দিল নতুন বিজেপি (BJP) সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি শিক্ষা মেলায় (Education fair) বক্তব্য রাখতে গিয়ে বরানগরের বিধায়ক সজল ঘোষ জানান, বিগত তৃণমূল সরকারের আমলে প্রায় এক দশক ধরে বন্ধ থাকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (Student union election) শীঘ্রই পুনরায় শুরু করা হবে।
সজল ঘোষের দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় কোনও ছাত্রনেতা ছিলেন না, আসল ছাত্রনেতা ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী (Chief Minister) শুভেন্দু অধিকারী। তাই তাঁর কাছে নির্বাচনের জন্য আবেদন করতে হবে না, রাজ্যে নিজে থেকেই ছাত্র নির্বাচন হবে।” একই সাথে সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank account) কোটি কোটি টাকা জমা থাকার প্রসঙ্গ টেনে তিনি তৃণমূলের বিরুদ্ধে শিক্ষা দুর্নীতির (Education corruption) তীব্র অভিযোগ তোলেন।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম এবং পাঠ্যক্রম (Syllabus) থেকে সিঙ্গুর আন্দোলন ও মোগল আমলের ‘বিকৃত’ ইতিহাস বাদ দেওয়ার জন্য জোরালো সওয়াল করেন এই বিজেপি বিধায়ক। তিনি জানান, ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদসহ পুরনো সব সংগঠন ভেঙে দেওয়া হয়েছে। নতুন সরকারের নির্দেশে আগামীদিনে স্কুলে সিলেবাস পরিবর্তন এবং কলেজে পেশামুখী কোর্স (Professional courses) চালুর ওপর বিশেষ জোর দেওয়া হবে।


