উত্তর দিনাজপুর তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি, রন্তু দাস কে গ্রেপ্তার করলো পুলিশ
Connect with us

উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুর তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি, রন্তু দাস কে গ্রেপ্তার করলো পুলিশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সভাপতি রন্তু দাসকে গ্রেপ্তার (Arrest) করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

শনিবার সকালে ধৃত তৃণমূল নেতাকে রায়গঞ্জ থানায় (Police Station) নিয়ে আসা হয়েছে। রন্তুর আসল বাড়ি রায়গঞ্জ শহরের মিলনপাড়া এলাকায়। রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর থেকেই রন্তু রায়গঞ্জ থেকে উধাও হয়ে গিয়েছিলেন বলে পুলিশের দাবি।

রায়গঞ্জ পুলিশ জেলার সুপার (Superintendent of Police) কুলদীপ সোনওয়ানে জানিয়েছেন, “রন্তুর বিরুদ্ধে হুমকি (Threat), বেআইনি কারবারের (Illegal Business) সঙ্গে যুক্ত থাকার মতো বেশ কিছু গুরুতর অভিযোগ (Allegations) রয়েছে।” আজই তাকে আদালতে (Court) তোলা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। অন্যদিকে, দলীয় নেতার এই গ্রেপ্তারি প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল স্পষ্ট জানান, “আইন আইনের পথে চলুক।”

Advertisement
ads
Continue Reading
Advertisement