বিকাশভবনে পা রেখেই কড়া মেজাজে মন্ত্রী অগ্নিমিত্রা পল! রাত ৩টেতেও নির্ভয়ে ঘুরবেন মহিলারা
Connect with us

ভাইরাল খবর

বিকাশভবনে পা রেখেই কড়া মেজাজে মন্ত্রী অগ্নিমিত্রা পল! রাত ৩টেতেও নির্ভয়ে ঘুরবেন মহিলারা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে পরিবর্তনের নতুন সরকার ক্ষমতায় আসার পর দপ্তর পেয়েই অ্যাকশন মোডে (Action Mode) মন্ত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। মঙ্গলবার বিকাশভবনে নিজের দপ্তরে এসে তিনি সাফ জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে প্রশাসন এবার ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতিতে চলবে।

সোমবার দপ্তর বণ্টনের পর অগ্নিমিত্রা নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। এদিন তিনি স্পষ্ট করে দেন যে, বাংলায় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করাই তাঁর প্রথম অগ্রাধিকার (Priority)। তাঁর কথায়, “রাত ৩টে হোক বা দুপুর ৩টে— মহিলারা নির্ভয়ে পথে বেরোতে পারবেন। অভিযোগ জানাতে গেলে এখন আর পুলিশ ফেরাতে পারবে না, বাধ্যতামূলকভাবে ‘জিরো এফআইআর’ (Zero FIR) করতে হবে।”

অগ্নিমিত্রা আরও হুঁশিয়ারি দেন যে, অপরাধীর কোনো রাজনৈতিক রং দেখা হবে না। বিজেপির ঝান্ডা ধরলেও কোনো দোষী রেহাই পাবে না। পাশাপাশি, অভয়া মামলা (Abhaya Case) এবং বালি-কয়লা চুরির পুরনো ফাইল নতুন করে খোলার ইঙ্গিত দিয়েছেন তিনি। দুর্নীতির সঙ্গে যুক্ত নব্য বিজেপি সমর্থকদেরও তিনি কড়া বার্তা দিয়ে বলেন, “দলীয় পতাকার আড়ালে কোনো অসামাজিক কাজ বরদাস্ত করা হবে না।” সব মিলিয়ে, শুভেন্দু সরকারের নারী সুরক্ষা ও দুর্নীতিমুক্ত প্রশাসনের লক্ষ্যে অগ্নিমিত্রার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Advertisement
ads
Continue Reading
Advertisement