পুর নিয়োগ দুর্নীতিতে প্রথম গ্রেপ্তার! সুজিতের হাজতবাস নিয়ে সরব বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ
Connect with us

ভাইরাল খবর

পুর নিয়োগ দুর্নীতিতে প্রথম গ্রেপ্তার! সুজিতের হাজতবাস নিয়ে সরব বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipal Recruitment Scam) ইডি (ED)-র হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এই ঘটনায় মঙ্গলবার কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি বলেন, “মানুষের টাকা যারা চুরি করেছে, তাদের শাস্তি পেতেই হবে। আইন সকল দোষীদের শাস্তি দেবে।”

কলকাতার ইকো পার্কে (Eco Park) হাঁটতে বেরিয়ে দিলীপ ঘোষ জানান, “সরকারের কাছে কোনও ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়। গত ১৫ বছরে দুর্নীতি হয়েছে। প্রশাসন নিজের কাজ করছে, তদন্ত চলবে।” দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

উল্লেখ্য, সোমবার টানা প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের (Interrogation) পর সুজিত বসুকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তদন্তে অসহযোগিতা ও বয়ানে অসঙ্গতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement
ads

রাতে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) শারীরিক অসুস্থতার অভিযোগ জানান সুজিত বসু। তাঁর শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা ওষুধ ও অক্সিজেন পৌঁছে দেন। মঙ্গলবার সকালে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হচ্ছে।

প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে আগেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। তদন্তকারীদের দাবি, বিভিন্ন পুরসভায় নিয়ম বহির্ভূতভাবে চাকরি দেওয়া হয়েছিল। সেই মামলার আর্থিক লেনদেন খতিয়ে দেখেই তদন্তে নামে ইডি।

Continue Reading
Advertisement