চোর স্লোগান থেকে কাদা ছোড়া! অপমানের গ্লানি মুছতে বিদেশের সি-বিচে রাজ-শুভশ্রী
Connect with us

বিনোদন

চোর স্লোগান থেকে কাদা ছোড়া! অপমানের গ্লানি মুছতে বিদেশের সি-বিচে রাজ-শুভশ্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ক্রমাগত ট্রোল (Troll) ও রাজনৈতিক উত্তেজনার মাঝে নতুনভাবে আলোচনায় টলিউডের জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নানা কটাক্ষের মুখে পড়েন রাজ। গণনা কেন্দ্র থেকে বেরোনোর সময় “চোর চোর” স্লোগান, এমনকি কাদা ছোঁড়ার অভিযোগও ওঠে। এরপরই তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর (Resign from Politics) ঘোষণা করেন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও বন্ধ করে দেন।

এই কঠিন সময়েই পাশে দাঁড়ান শুভশ্রী। তিনি লেখেন, “আমাদের সুপারহিরো, আমাদের গর্ব।” তবে ট্রোলিংয়ের কারণে তাঁর পোস্টেও কটাক্ষের ঢেউ ওঠে, ফলে কমেন্ট সেকশন সীমিত (Limited Comments) করে দেন অভিনেত্রী।

Advertisement
ads

এই পরিস্থিতির মধ্যেই দম্পতি উড়ে যান থাইল্যান্ডের ক্রাবি (Krabi, Thailand)। ৮ বছরের বিবাহবার্ষিকী (Wedding Anniversary) উপলক্ষে সেখানে একান্ত সময় কাটাচ্ছেন তাঁরা। সমুদ্রতটে ডিনার, ব্রেকফাস্ট, রোমান্টিক মুহূর্ত—সব মিলিয়ে ছবিতে ধরা পড়েছে তাঁদের ঘনিষ্ঠতা। শুভশ্রী একটি পোস্টে লেখেন, “Happy 8th, partner!”

২০১৮ সালে গোপনে বিয়ে (Marriage) করেন এই জুটি। তাঁদের দুই সন্তান ইউভান (Yuvaan) ও ইয়ালিনি (Yalinni) থাকলেও এই ভ্যাকেশনে তাঁদের দেখা যায়নি। রাজনৈতিক পরাজয় ও ট্রোলিংয়ের পর এই সফরকে অনেকেই ‘রিফ্রেশিং ব্রেক’ বলছেন।

Continue Reading
Advertisement