প্রথম ক্যাবিনেট বৈঠকে ছয় সিদ্ধান্ত! ডিএ নিয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী
Connect with us

ভাইরাল খবর

প্রথম ক্যাবিনেট বৈঠকে ছয় সিদ্ধান্ত! ডিএ নিয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) শেষে রাজ্যের নতুন প্রশাসনিক রূপরেখা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত ডিএ (Dearness Allowance) নিয়ে বড় ঘোষণার ইঙ্গিত দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক হবে। সেখানেই সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) এবং ডিএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথম বৈঠকে অবশ্য ডিএ নিয়ে কোনো ঘোষণা হয়নি।

এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—রাজ্যে চলমান কোনও সামাজিক প্রকল্প (Social Scheme) বন্ধ হবে না, চাকরিতে বয়সসীমা ৫ বছর বাড়ানো হবে, সীমান্ত নিরাপত্তায় বিএসএফ (BSF)-কে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর, এবং পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালু করা হবে। এছাড়া কেন্দ্রীয় ন্যায় সংহিতা কার্যকর করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Advertisement
ads

মুখ্যমন্ত্রী আরও জানান, রাজনৈতিক হিংসায় নিহত ৩২১ বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নেবে সরকার। প্রশাসনিক মহলের মতে, প্রথম বৈঠকেই বড় বার্তা দিতে চাইছে নতুন সরকার।

ডিএ নিয়ে সিদ্ধান্ত না হলেও কর্মীদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি পরবর্তী বৈঠকে অগ্রাধিকার পাবে। এতে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে প্রত্যাশা আরও বেড়েছে।

Continue Reading
Advertisement