রায়গঞ্জ পলিটেকনিকে জোরকদমে গণনার প্রস্তুতি! বিধানসভার ভাগ্য নির্ধারণে প্রস্তুত জেলা প্রশাসন
Connect with us

ভাইরাল খবর

রায়গঞ্জ পলিটেকনিকে জোরকদমে গণনার প্রস্তুতি! বিধানসভার ভাগ্য নির্ধারণে প্রস্তুত জেলা প্রশাসন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের ভোট গণনার (Counting of Votes) লক্ষ্যে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। উত্তর দিনাজপুর জেলা প্রশাসন (District Administration) পুরো গণনা প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে যাবতীয় পরিকাঠামো (Infrastructure) ঢেলে সাজাচ্ছে। গোটা কলেজ চত্বর মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায় (Tight Security)।

প্রশাসন সূত্রে খবর, রায়গঞ্জ পলিটেকনিক কলেজে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের (Assembly Constituencies) জন্য পৃথক পৃথক গণনার টেবিল (Counting Tables) বরাদ্দ করা হয়েছে। করণদীঘি ও হেমতাবাদের জন্য ২০টি করে ইভিএম (EVM) গণনার টেবিল থাকছে। অন্যদিকে, কালিয়াগঞ্জে ২২টি, রায়গঞ্জে ১৬টি এবং ইটাহার বিধানসভার জন্য ১৮টি টেবিল নির্দিষ্ট করা হয়েছে। ইভিএমের পাশাপাশি পোস্টাল ব্যালট (Postal Ballot) গণনার জন্য করণদীঘি ও রায়গঞ্জে ৪টি করে এবং বাকি তিনটি বিধানসভার প্রতিটির জন্য ৩টি করে টেবিল রাখা হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বিধানসভার জন্য একটি করে ভিভিপ্যাট (VVPAT) গণনার পৃথক টেবিলও থাকছে।

এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য মোতায়েন করা হচ্ছে ১৯০ জন কাউন্টিং সুপারভাইজার (Counting Supervisor) এবং ২২৮ জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট (Counting Assistant)। প্রতিটি টেবিলে কড়া নজরদারির জন্য থাকছেন একজন করে মাইক্রো অবজারভার (Micro Observer)। এছাড়াও প্রতিটি হলের তদারকিতে থাকবেন একজন করে এআরও (Assistant Returning Officer)। ইতিমধ্যে কর্মীদের প্রথম দফার প্রশিক্ষণ (Training) কর্ণজোড়া অডিটোরিয়াম ও ইসলামপুরে সম্পন্ন হয়েছে। এখন কেবল ৪ঠা মে-র চূড়ান্ত মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।

Advertisement
ads
Continue Reading
Advertisement