ভাইরাল খবর
ভোটের মুখে রক্তক্ষয়ী ক্যানিং! আরাবুলের কনভয়ে ভাঙচুর, অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রথম দফার ঠিক দু’দিন আগে ফের রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। মঙ্গলবার সকালে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার দেউলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রচারে গিয়ে ভয়াবহ হামলার (Attack) মুখে পড়লেন আইএসএফ (ISF) প্রার্থী আরাবুল ইসলাম। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ, লাঠি এবং আগ্নেয়াস্ত্র (Firearms) নিয়ে তাঁর গাড়ির ওপর চড়াও হয়, যার জেরে প্রার্থীর গাড়ির জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায়।
ঘটনার সময় আরাবুল ইসলাম গাড়ির ভেতরেই ছিলেন, তবে দলীয় কর্মীদের তৎপরতায় তিনি অল্পের জন্য রক্ষা পান (Escaped Unharmed)। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ (Clash) বেঁধে যায়, যাতে উভয় শিবিরের বেশ কয়েকজন কর্মী রক্তাক্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ (Lathi-charge) করতে হয়। হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের (Arrest) দাবিতে বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর চৌমাথা অবরোধ করে বিক্ষোভে বসেন আরাবুল ও তাঁর ছেলে হাকিমুল ইসলাম।
আরাবুল ইসলামের অভিযোগ, “শওকত বাহিনী আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। ওদের সবার হাতে মেশিন (Gun) ও তলোয়ার ছিল।” যদিও ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা এই অভিযোগ অস্বীকার করে একে আইএসএফ-এর ‘নোংরা খেলা’ বলে পালটা তোপ দেগেছেন। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী (Police Force) মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।


