মধ্যরাতে ভোটার তালিকার দ্বিতীয় সাপ্লিমেন্টারি প্রকাশ! তুঙ্গে স্বচ্ছতা নিয়ে বিতর্ক ও ধোঁয়াশা
Connect with us

ভাইরাল খবর

মধ্যরাতে ভোটার তালিকার দ্বিতীয় সাপ্লিমেন্টারি প্রকাশ! তুঙ্গে স্বচ্ছতা নিয়ে বিতর্ক ও ধোঁয়াশা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (Special Intensive Revision) নিয়ে দানা বাঁধছে তীব্র বিতর্ক। সোমবার প্রথম তালিকার পর, শুক্রবার রাত সাড়ে ১১টায় দ্বিতীয় অতিরিক্ত সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary List) প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গত ২৩ মার্চের মতো এবারও মাঝরাতে তালিকা প্রকাশ করায় কমিশনের স্বচ্ছতা (Transparency) নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কমিশন সূত্রে খবর, প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন বা আন্ডার অ্যাডজুডিকশনে (Under Adjudication) থাকা ভোটারদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ লক্ষ নামের নিষ্পত্তি (Disposal) করেছেন জুডিশিয়াল অফিসাররা। এর মধ্যে প্রায় ২২ লক্ষ নামের তালিকা প্রকাশ করা হয়েছে। উদ্বেগজনক তথ্য হলো, নিষ্পত্তি হওয়া নামগুলোর মধ্যে প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ নাম বাদ বা ডিলিট (Deleted) করা হয়েছে। অর্থাৎ প্রায় ১৪ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার পথে। এখনও প্রায় ২৩ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হওয়া বাকি।

এই নজিরবিহীন পরিস্থিতিতে রাজ্য সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়ে পূর্ণাঙ্গ বিবরণ দাবি করেছেন। প্রকাশিত তালিকায় তথ্যের অভাব এবং কারিগরি ত্রুটির (Technical Glitch) কারণে ভোটাররা নিজেদের নাম যাচাই করতে সমস্যায় পড়ছেন। ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এই বিশাল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে। যাদের নাম বাদ যাবে, তাদের আবেদনের জন্য ১৯ বিচারপতির ট্রাইব্যুনাল (Tribunal) গঠিত হলেও তা কীভাবে কাজ করবে, সে বিষয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

Advertisement
ads
Continue Reading
Advertisement