ভাইরাল খবর
বাবার মতোই কি শুরু হলো প্রেমপর্ব? ২৭ বছরের মডেলের প্রেমে মজেছেন ১৫-র রোনাল্ডো জুনিয়র
ডিজিটাল ডেস্কঃ ফুটবলের আঙিনায় বাবার উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করছেন মাত্র ১৫ বছর বয়সেই। কিন্তু এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং ব্যক্তিগত জীবনের এক গুঞ্জন নিয়ে শিরোনামে উঠে এলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুত্র রোনাল্ডো জুনিয়র (Cristiano Ronaldo Jr)। নেটদুনিয়ায় এক রহস্যময়ী (Mystery Woman) লাস্যময়ীর সঙ্গে তাঁর কিছু ছবি ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে জোর চর্চা।
ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, ২৭ বছর বয়সি এক মডেলের সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন রোনাল্ডো জুনিয়র। কোনো ছবিতে তাঁদের দুবাইয়ের (Dubai) এক বিলাসবহুল হোটেলে দেখা যাচ্ছে, আবার কোনোটিতে তাঁরা একসঙ্গে নৌকাবিহার (Boating) করছেন। নেটিজেনদের একাংশের দাবি, রোনাল্ডোপুত্র হয়তো এই মডেলের সঙ্গেই প্রেম বা ডেটিং (Dating) করছেন। তবে অন্য এক দলের মতে, এই ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি হতে পারে, কারণ ওই মডেলের পরিচয় সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই বাবার বান্ধবী জর্জিনা রডরিগেজের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনাল্ডো জুনিয়র দাবি করেছিলেন যে তিনি এই মুহূর্তে কাউকেই ডেট করছেন না। অতীতে লুইস সুয়ারেজের কন্যা ডেলফিনার সঙ্গেও তাঁর নাম জড়িয়ে গুঞ্জন (Rumor) ছড়িয়েছিল। বর্তমানে পর্তুগালের জাতীয় দল এবং আল নাসেরের বয়সভিত্তিক দলে খেলা এই তরুণ তুর্কির ব্যক্তিগত জীবন নিয়ে ফুটবল প্রেমীদের আগ্রহের শেষ নেই। যদিও এই ভাইরাল ছবির সত্যতা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক (Official) বিবৃতি মেলেনি।


