দেশের খবর
হরমুজ প্রণালীতে যুদ্ধের মেঘ! বিশ্বজুড়ে জ্বালানি সংকট রুখতে ময়দানে প্রধানমন্ত্রী মোদী
ডিজিটাল ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ইরানে হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া (West Asia)। পাল্টা হিসেবে ইরান হরমুজ প্রণালী (Strait of Hormuz) কার্যত অবরুদ্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট (Energy crisis) দেখা দিয়েছে। এই সংকটজনক পরিস্থিতিতে শান্তি ফেরাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্রিয় হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি ওমান, কাতার, ফ্রান্স, জর্ডান এবং মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে টেলিফোনে (Telephonic conversation) দীর্ঘ আলোচনা করেন।
প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট জানিয়েছেন যে, জ্বালানি পরিকাঠামোর (Energy infrastructure) ওপর কোনো ধরণের হামলা ভারতের কাছে গ্রহণযোগ্য নয়। কাতারের আমির এবং ওমানের সুলতানের সঙ্গে কথা বলার সময় তিনি সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের ঘটনার তীব্র নিন্দা জানান। বিশেষ করে কাতারের প্রাকৃতিক গ্যাস ঘাঁটি এবং সৌদি আরবের তেল শোধনাগারে হামলার ফলে বিশ্ববাজারে সরবরাহে যে টান পড়েছে, তা নিয়ে ভারত উদ্বিগ্ন। আলোচনার কেন্দ্রে ছিল হরমুজ প্রণালীর মাধ্যমে নিরাপদ নৌ-পরিবহন (Maritime security) নিশ্চিত করা।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলার সময় মোদী জোর দেন ‘আলোচনা ও কূটনীতির’ (Dialogue and diplomacy) ওপর। সংঘাতের জেরে ওই অঞ্চলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপদে রাখা এবং প্রয়োজনে প্রত্যাবর্তনের বিষয়েও বন্ধু দেশগুলোর সহায়তা চেয়েছেন তিনি। ভারতের স্পষ্ট বার্তা -জ্বালানি নিরাপত্তাই বর্তমান বিশ্বের অগ্রাধিকার, তাই দ্রুত সামরিক অভিযান (Military operation) বন্ধ হওয়া জরুরি।


