বিজেপির দ্বিতীয় তালিকায় কি থাকবে চমক? চলতি সপ্তাহেই প্রকাশ ১৫০ প্রার্থীর নাম
Connect with us

ভাইরাল খবর

বিজেপির দ্বিতীয় তালিকায় কি থাকবে চমক? চলতি সপ্তাহেই প্রকাশ ১৫০ প্রার্থীর নাম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চলতি সপ্তাহেই বহু প্রতীক্ষিত দ্বিতীয় দফার প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশ করতে পারে বিজেপি। প্রায় দেড়শো প্রার্থীর এই তালিকাকে ঘিরে বঙ্গ রাজনীতিতে এখন চরম উত্তেজনা। বিশেষ করে প্রথম দফার তালিকায় কোনও মুসলিম প্রার্থী (Muslim Candidate) না থাকায় বিরোধীদের যে সমালোচনার মুখে পড়তে হয়েছিল, দ্বিতীয় তালিকায় তার প্রতিফলন ঘটে কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলে।

বিজেপি দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে যে, দ্বিতীয় তালিকায় মাফুজা খাতুনের নাম নিয়ে কিছু জল্পনা থাকলেও তাঁকে প্রার্থী করার সম্ভাবনা (Possibility) অত্যন্ত ক্ষীণ। ফলে সংখ্যালঘু প্রতিনিধিত্ব (Minority Representation) নিয়ে গেরুয়া শিবিরের অবস্থান আবারও বিতর্কের মুখে পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা (Political Analysts)।

এদিকে প্রার্থী বাছাই চূড়ান্ত করতে দিল্লিতে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় বৈঠক করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে এবং পরে রাতে প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (J.P. Nadda) বাড়িতে গভীর রাত পর্যন্ত আলোচনা চলে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

Advertisement
ads

এই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক বৈঠকে (Strategic Meeting) উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বানসল ও বিপ্লব দেবও আলোচনায় অংশ নেন। সূত্রের খবর, অধিকাংশ আসনের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির (Central Election Committee) বৈঠকে চূড়ান্ত সিলমোহর পড়ার পরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এই তালিকা। যা রাজ্যের আগামী রাজনৈতিক সমীকরণে (Political Equations) বড় প্রভাব ফেলতে পারে।

Continue Reading
Advertisement