রাজনীতি
“শাদি কিয়ে অউর মিঠাই ভি নেহি!” মোদীর টিপ্পনিতে ব্রিগেডের মঞ্চে লাজুক দিলীপ ঘোষ
ডিজিটাল ডেস্কঃ কবিগুরু লিখেছিলেন ‘খ্যাতির বিড়ম্বনা’, কিন্তু বর্তমানে দিলীপ ঘোষের (Dilip Ghosh) ক্ষেত্রে তা যেন হয়ে দাঁড়িয়েছে ‘বিয়ের বিড়ম্বনা’ (Marriage irony)। শনিবারের ব্রিগেডে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল রাজনৈতিক মহল। ব্রিগেডের মঞ্চে ভাষণ শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) যখন সারিবদ্ধ বিজেপি নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময় (Courtesy exchange) করছিলেন, ঠিক তখনই মেজাজ বদলায় পরিবেশের।
দিলীপ ঘোষের সামনে আসতেই প্রধানমন্ত্রী তাঁর বাম হাত ধরে স্মিত হাস্যে বলে ওঠেন, “আরে তুম তো বহুত বদমাশ হো!” (You are very naughty!)। প্রধানমন্ত্রীর মুখে এমন কথা শুনে প্রথমে কিছুটা হকচকিয়ে যান দিলীপবাবু। এরপর মোদী যোগ করেন, “আমাদের এখানে কেউ বিয়ে করলে অন্তত খাওয়া-দাওয়া করায়, তুমি তো মিষ্টিও খাওয়ালে না!” (You didn’t even offer sweets!)।
প্রধানমন্ত্রীর এই রসিকতায় (Witty remark) পাশে থাকা জ্যোতির্ময় সিং মাহাতো ও মনোজ পাণ্ডেরা হাসিতে ফেটে পড়েন। উপস্থিত অন্যান্য নেতারা টিপ্পনি কেটে বলেন, “দিলীপদা এবার দিল্লি গেলে মিষ্টির ডাব্বা (Sweet box) নিয়েই যাবেন।” যদিও প্রধানমন্ত্রী মজা করে বলেন যে তিনি মিষ্টি খান না, তাও দিলীপ যে কিছুই খাওয়াননি সেই অনুযোগ তিনি ছাড়েননি।
২০২৬-এর বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) প্রাক্কালে মোদীর এই বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মেদিনীপুরের খড়্গপুর সদর আসন থেকে দিলীপ ঘোষের প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। দীর্ঘ বিরতির পর এদিন মোদীর মঞ্চে আমন্ত্রিত (Invited) ছিলেন তিনি।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর সৌমেন্দু অধিকারী বিয়ে করলেও তা ছিল বেশ জমকালো। কিন্তু দিলীপ ঘোষের বিয়ে হয়েছে অত্যন্ত ঘরোয়া (Homely) পরিবেশে। স্ত্রী রিঙ্কুর সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ (Registered marriage) সারলেও বড় কোনো অনুষ্ঠান তিনি করেননি। এই প্রসঙ্গে পরে দিলীপ ঘোষ জানান, “প্রধানমন্ত্রী আমাকে বিয়ের অভিনন্দন (Congratulation) জানিয়েছেন। আমি বলেছি, ভোট মিটে গেলেই আমি দিল্লিতে মিষ্টি নিয়ে যাব।”
দলের রাজ্য নেতাদের দাবি, শুধু প্রধানমন্ত্রীকে মিষ্টি খাওয়ালে হবে না, নির্বাচনের পর তাঁরাও দিলীপ ঘোষের থেকে বড় ‘দাওয়াত’ (Invitation) বা ভোজ পাওয়ার অপেক্ষায় রয়েছেন।


