‘দিদির টাকায় মোদি দর্শন’! যুবসাথীর অর্থেই ব্রিগেড যাত্রা রাজগঞ্জের দুই যুবকের
Connect with us

রাজনীতি

‘দিদির টাকায় মোদি দর্শন’! যুবসাথীর অর্থেই ব্রিগেড যাত্রা রাজগঞ্জের দুই যুবকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব ছবি ধরা পড়ল আজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘যুবসাথী’ (Yuva Sathi) প্রকল্পের টাকায় কলকাতায় প্রধানমন্ত্রীর মেগাসভায় যোগ দিলেন দুই বিজেপি সমর্থক। রাজগঞ্জের বাসিন্দা গোপাল দাস ও কল্যাণ সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, হাতে পর্যাপ্ত টাকা না থাকায় তাঁদের ব্রিগেড যাত্রা প্রায় অনিশ্চিত ছিল। কিন্তু ঠিক সময়েই রাজ্য সরকারের মাসিক অনুদান (Monthly Stipend) সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) আসায় সেই বাধা দূর হয়েছে।

দুই যুবকের দেওয়া তথ্য অনুযায়ী, বেকারদের স্বাবলম্বী করার লক্ষ্যে রাজ্য সরকার যে ১৫০০ টাকা দিচ্ছে, সেই টাকা দিয়েই তাঁরা উত্তরবঙ্গ থেকে কলকাতার উদ্দেশে রওনা হন। কল্যাণ সরকার বলেন, “আমার হাতে টাকা ছিল না। ভেবেছিলাম যেতে পারব না। কিন্তু গতকাল রাতে টাকা আসতেই আমি ব্রিগেডে যাওয়ার সিদ্ধান্ত নিই।” অন্যদিকে গোপাল দাসের স্বীকারোক্তি (Confession), “সকালে দিদির টাকা অ্যাকাউন্টে এসেছে, সেই টাকাতেই মোদীকে দেখতে যাচ্ছি।”

এই ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম মুখোপাধ্যায় দাবি করেছেন, এর মাধ্যমেই প্রমাণিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব (Bias) করে না। উন্নয়নের সুবিধা যে সব দলের সমর্থকরাই পান, এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তবে তিনি ওই দুই যুবককে পরামর্শ দিয়ে বলেন, যে উদ্দেশ্যে বা পরীক্ষার প্রস্তুতির (Exam Preparation) জন্য এই অর্থ দেওয়া হচ্ছে, সেখানেই তা খরচ করা উচিত। সব মিলিয়ে এই ঘটনা ‘ভোটবঙ্গে’ এক নতুন রাজনৈতিক চর্চার (Political Discourse) জন্ম দিয়েছে।

Advertisement
ads