ইরান-ইজরায়েল সংঘাতের ছায়া! দুবাইয়ে আটকে শুভশ্রী় ও ইউভান, দুশ্চিন্তায় রাজ ও অনুরাগীরা
Connect with us

বিনোদন

ইরান-ইজরায়েল সংঘাতের ছায়া! দুবাইয়ে আটকে শুভশ্রী় ও ইউভান, দুশ্চিন্তায় রাজ ও অনুরাগীরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের (Military Conflict) জেরে বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধের আবহে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় দুবাইয়ে ছেলে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ৫ বছরের সন্তানকে নিয়ে ছুটি কাটাতে (Vacation) গিয়ে বর্তমানে তিনি সেখানে হোটেলবন্দি।

জানা গেছে, ইরানের হামলার পর আবু ধাবি ও দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে পরিষেবা সম্পূর্ণ স্থগিত (Suspended) রাখা হয়েছে। ফলে ভারত ফিরতে পারছেন না অভিনেত্রী। শুধু শুভশ্রীই নন, এই তালিকায় রয়েছেন অলিম্পিক জয়ী পিভি সিন্ধু, অভিনেত্রী সোনল চৌহান এবং বাংলাদেশের নুসরত ফারিয়াও। আবু ধাবি বিমানবন্দরে (Airport) সতর্কতার অ্যালার্ম বাজার পর যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক (Panic) ছড়ায় এবং ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়।

পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, “ওরা নিরাপদেই আছে। ওখানকার সরকারের নির্দেশমতো ওরা হোটেলের (Hotel) মধ্যেই আছে। আশা করছি দ্রুত সব স্বাভাবিক হবে।” আগামী ৫ই মার্চ শুভশ্রীর কলকাতায় ফেরার কথা ছিল এবং ওই দিন থেকেই তার নতুন ছবি ‘অভিমান’-এর শুটিং (Shooting) শুরু হওয়ার কথা। কিন্তু বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির (Unstable Situation) কারণে তার ফেরা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় পরিবারের সদস্যরাও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।