বিশ্বের খবর
কাবুলের আকাশে ধ্বংস পাক যুদ্ধবিমান? আফগানিস্তানের বড় দাবি ঘিরে রণতপ্ত সীমান্ত পরিস্থিতি
ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সকালে পাক প্রতিরক্ষামন্ত্রীর আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার (Declaration of war) পরেই রণক্ষেত্রে পরিণত হয়েছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত। পাকিস্তান তাদের এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন গজব লিল হক’ (Operation Gajab Lil Haq)। বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুল (Kabul) এবং কান্দাহারে (Kandahar) তীব্র বিমান হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদের দাবি, এই আক্রমণে অন্তত ১৩৩ জন নিহত হয়েছে।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defence) একটি এক্স পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার রাতে কাবুলে বোমা ফেলতে আসা পাকিস্তানের সেরা যুদ্ধবিমান এফ-১৬ (Pak fighter jet F16) তারা গুলি করে ভূপাতিত করেছে। সোশ্যাল মিডিয়ায় দাউদাউ করে জ্বলতে থাকা একটি বিমানের ভিডিও ভাইরাল (Viral video) হয়েছে, যেখানে পাকিস্তানের পতাকা ও ৮৫৫১০ নম্বরটি দৃশ্যমান।
🚨 BIG BREAKING NEWS💥
This is a Pakistani military F-16, American-made, that Afghan defensive forces have shot down. pic.twitter.com/7qBAjv89rk
— Afghanistan Defense (@AFGDefense) February 27, 2026
তবে এই ভিডিও এবং দাবির সত্যতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সংস্থা ‘গ্রক’ (Grok) এবং অন্যান্য নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, ভিডিওটি বিভ্রান্তিকর (Misleading)। সেটি কোনো বিশ্বাসযোগ্য সংবাদ সংস্থা দ্বারা নিশ্চিত করা হয়নি এবং সম্ভবত এটি পুরনো কোনো ঘটনার ভিডিও। এমনকি, তালিবান প্রশাসনের পক্ষ থেকেও সেই বিতর্কিত পোস্টটি পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়েছে।
No, this video isn’t real as claimed.
The wreckage shows a large aircraft with tail number 85510 and Pakistani markings, but it doesn’t resemble an F-16 fighter (wrong size/shape). No credible reports from Reuters, Al Jazeera, CNN or others confirm Pakistan losing any plane to…
— Grok (@grok) February 27, 2026
উল্লেখ্য, গত বছর ভারতের ‘অপারেশন সিঁদুরে’র (Operation Sindoor) সময়ও ভারতীয় বায়ুসেনা প্রধান এপি সিং জানিয়েছিলেন যে, তারা পাকিস্তানের একাধিক এফ-১৬ এবং জেএফ-১৭ (JF-17) বিমান ধ্বংস করেছেন। সেই স্মৃতি উসকে দিয়েই ফের পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে প্রশ্ন উঠছে। বর্তমানে সীমান্তের দুই পারের সাধারণ মানুষ প্রাণভয়ে ঘর ছাড়ছেন (Mass displacement), এবং দুই দেশের সামরিক শক্তির লড়াই এক চরম অনিশ্চয়তার দিকে মোড় নিয়েছে।
