ভারতকে কি খেলতে হবে বিদেশে? পাকিস্তান সেমিতে উঠলে কলোম্বোয় সরতে পারে ম্যাচ
Connect with us

খেলার খবর

ভারতকে কি খেলতে হবে বিদেশে? পাকিস্তান সেমিতে উঠলে কলোম্বোয় সরতে পারে ম্যাচ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সুপার এইট (Super Eight) পর্ব শুরু হতেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে চিন্তার মেঘ ঘনীভূত হয়েছে। বিশ্বকাপের সেমিফাইনাল ভাগ্য এখন অনেকটাই ঝুলে রয়েছে পাকিস্তানের পারফরম্যান্সের ওপর। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট পাওয়ায় বাবর আজমদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা (Probability) অনেকটা উজ্জ্বল হয়েছে। আর পাকিস্তান শেষ চারে পৌঁছালেই বদলে যাবে বিশ্বকাপের সম্পূর্ণ সূচি (Schedule)।

আসল সমস্যা দেখা দিয়েছে পাকিস্তানের অনড় অবস্থানে। পাকিস্তান আগেই সাফ জানিয়ে দিয়েছে তারা ভারতে খেলতে আসবে না। ফলে আইসিসি (ICC) সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তান যতগুলি নক-আউট ম্যাচ খেলবে, তার সবই আয়োজিত হবে শ্রীলঙ্কায়। এমতাবস্থায়, ভারত ও পাকিস্তান যদি সেমিফাইনালে মুখোমুখি হয়, তবে ভারতকে ওয়াংখেড়ে ছেড়ে কলম্বোর (Colombo) মাঠে খেলতে যেতে হবে। এমনকি পাকিস্তান অন্য কোনো দলের বিরুদ্ধে সেমিফাইনাল খেললেও সেই ম্যাচটি ইডেন গার্ডেন্স থেকে সরে সরাসরি শ্রীলঙ্কায় চলে যাবে।

সুপার এইটের নিয়ম অনুযায়ী, এক গ্রুপের শীর্ষ দলের সঙ্গে অন্য গ্রুপের দ্বিতীয় স্থানের লড়াই হবে। ভারত ও পাকিস্তান যদি ভিন্ন অবস্থানে থেকে সেমিতে ওঠে, তবে চিরপ্রতিদ্বন্দ্বী (Arch-rivals) দুই দেশের লড়াই হবে কলম্বোয়। সেক্ষেত্রে অন্য সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বাবররা ফাইনালে উঠলে মেগা ফাইনালটিও আহমেদাবাদ (Ahmedabad) থেকে সরিয়ে নেওয়া হতে পারে। ফলে পাকিস্তানের জেদ এবং হাইব্রিড মডেলের জেরে ঘরের মাঠে খেলার সুবিধা (Home advantage) হারানোর আশঙ্কায় রয়েছে টিম ইন্ডিয়া।

Advertisement
ads
Continue Reading
Advertisement