নয়া সরকার গঠনের ইঙ্গিত? রাজধানীমুখী মণিপুরের শাসক জোট
Connect with us

দেশের খবর

নয়া সরকার গঠনের ইঙ্গিত? রাজধানীমুখী মণিপুরের শাসক জোট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রপতি শাসনের (President’s Rule) মেয়াদ শেষ হওয়ার আগেই তৎপরতা শুরু হল মণিপুর রাজনীতিতে। আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সময়সীমা শেষ হচ্ছে। তার আগেই দিল্লিতে (Delhi) তলব করা হল মণিপুরের এনডিএ (NDA) বিধায়কদের। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতেই রবিবার রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা।

এই বৈঠকের নির্দিষ্ট আলোচ্য বিষয় এখনও প্রকাশ্যে আসেনি। তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা—রাষ্ট্রপতি শাসনের পর মণিপুরে কি নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেল?

২০২৩ সালের ৩ মে মণিপুরে মেতেই-কুকি (Meitei-Kuki) সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই অশান্ত হয়ে ওঠে রাজ্য। হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ ওঠে তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বিরুদ্ধে। বিরোধীদের চাপ এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর রাজ্যে জারি হয় রাষ্ট্রপতি শাসন, যার মেয়াদ পরে বাড়ানো হয়েছিল।

বর্তমানে পরিস্থিতি তুলনামূলক শান্ত। সূত্রের দাবি, এবার আর রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানো হবে না। সেই কারণেই নতুন সরকার গঠনের রূপরেখা চূড়ান্ত করতে এনডিএ বিধায়কদের দিল্লিতে ডাকা হয়েছে।

Advertisement
ads

ইম্ফল বিমানবন্দরে (Imphal Airport) রওনা দেওয়ার আগে বীরেন সিং জানান, “দিল্লিতে জরুরি বৈঠক রয়েছে। সব এনডিএ বিধায়কদের সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। সাম্প্রতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।” তাঁর বক্তব্যে নতুন সরকার গঠনের সম্ভাবনাই আরও জোরালো হল।