রিফর্ম এক্সপ্রেসে ভারত এগোচ্ছে, প্রান্তিক মানুষের কল্যাণে সরকার দৃঢ়: মোদী
Connect with us

দেশের খবর

রিফর্ম এক্সপ্রেসে ভারত এগোচ্ছে, প্রান্তিক মানুষের কল্যাণে সরকার দৃঢ়: মোদী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশ এখন রিফর্ম এক্সপ্রেসে (Reform Express) ছুটছে। সংসদের বাজেট অধিবেশনের (Budget Session) দ্বিতীয় দিনে সংবাদমাধ্যমকে (Media) এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। তিনি আরও বলেন, যাঁরা তাঁকে অপছন্দ (Dislike) করেন, তাঁরা এটিকে মেনে নিতে বাধ্য যে সরকার প্রান্তিক মানুষের (Marginalized People) কল্যাণে কাজ করছে।

মোদী বলেন, “আমাদের সরকার দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। প্রকল্প যাই হোক না কেন, তা সমাজের শেষ মানুষটির কাছে পৌঁছেছে।” তিনি আরও জানান, “যাঁরা আমাদের অপছন্দ করেন, তাঁরা বিশ্বাস করেন যে বর্তমান সরকার প্রান্তিক মানুষের কাছে সুযোগ-সুবিধা (Benefits) পৌঁছে দিচ্ছে।”

প্রধানমন্ত্রী বাজেট অধিবেশন ও রাষ্ট্রপতির ভাষণের (President’s Address) প্রসঙ্গ টেনে বলেন, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সরকার এগোচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের (European Union) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “এটি ভারতের সমস্ত উৎপাদকদের (Producers) উপকার করবে। শুধু অর্থ নয়, হৃদয়ও জিততে পারব।”

মোদী শেষ করেন, “আমাদের নীতি সংস্কার (Reform) এবং রূপান্তর (Transformation)। প্রযুক্তি গ্রহণের পাশাপাশি মানবকেন্দ্রিক ব্যবস্থাকে (Human-Centric System) আমরা অবমূল্যায়ন করি না। দেশের অগ্রগতি আমাদের প্রতিটি সিদ্ধান্তের মূল লক্ষ্য।”

Advertisement
ads
Continue Reading
Advertisement