ট্রাম্পের ইরান ডিগবাজি! খামেনেইকে উৎখাতের ডাক, পরিস্থিতি কি যুদ্ধের দিকে?
Connect with us

বিশ্বের খবর

ট্রাম্পের ইরান ডিগবাজি! খামেনেইকে উৎখাতের ডাক, পরিস্থিতি কি যুদ্ধের দিকে?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গত কয়েকদিনে ইরানে (Iran) রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড বাতিল করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইরানকে (Iran) ধন্যবাদ জানিয়েছিলেন। তবে তারপর আচমকা তিনি খামেনেই (Khamenei)-কে লক্ষ্য করে সরকার উৎখাতের ডাক দেন।

সাংবাদিকদের বলেন, “ইরানে (Iran) এখন নতুন নেতৃত্বের (New Leadership) সময় এসেছে। খামেনেই (Khamenei) দোষী। দুর্বল নেতৃত্বের কারণে দেশ বসবাসের অযোগ্য।” ট্রাম্প আরও বলেন, নেতৃত্ব মানে শ্রদ্ধা, ভয় নয়, মৃত্যু নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমেরিকা (America) প্রয়োজন হলে সামরিক হস্তক্ষেপ করতে পারে।”

প্রতিরোধে খামেনেই (Ayatollah Khamenei) দাবি করেছেন, বিক্ষোভকারীদের উসকানি দিচ্ছেন আমেরিকা ও ইজরায়েল (Israel)। “আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না, কিন্তু দেশদ্রোহীদের ছাড়ব না।”

মানবাধিকার (Human Rights) সংস্থার তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে নিরাপত্তা বাহিনীর হাতে ৩,৪২৮ জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। নির্বাসিত রাজপুত্র রেজা পাহলভি (Reza Pahlavi) ট্রাম্পকে সমর্থন জানিয়ে বলেন, ইরানি জনগণের পাশে তিনি থাকবেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement