বেলডাঙা অশান্তিতে বড় মোড়, মিম নেতার গ্রেপ্তার ঘিরে তীব্র রাজনৈতিক জল্পনা
Connect with us

ভাইরাল খবর

বেলডাঙা অশান্তিতে বড় মোড়, মিম নেতার গ্রেপ্তার ঘিরে তীব্র রাজনৈতিক জল্পনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদের বেলডাঙা (Beldanga, Murshidabad) অশান্তি কাণ্ডে এবার বড়সড় মোড়। হিংসায় উসকানি, সরকারি সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন সংখ্যালঘুদের রাজনৈতিক দল মিম (AIMIM)-এর স্থানীয় নেতা মতিউর রহমান (Matiur Rahman)। পুলিশ তাঁকে এই অশান্তির মূলচক্রী হিসেবেই চিহ্নিত করেছে।

ধৃত মতিউর রহমান মিমের বেলডাঙা ১ ব্লক সভাপতি। শনিবার রাতে বড়ুয়া মোড় (Baruya More) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ও শনিবার—দু’দিন ধরে বেলডাঙার বিভিন্ন জায়গায় যে হিংসাত্মক বিক্ষোভ হয়েছে, প্রায় সর্বত্রই মতিউরের উপস্থিতির প্রমাণ মিলেছে। সমাজমাধ্যম (Social Media) ও সংবাদমাধ্যমে (Media) ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজ খতিয়ে দেখেই তাঁকে শনাক্ত করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের।

উল্লেখ্য, ঝাড়খণ্ডে এক সংখ্যালঘু যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বেলডাঙায় উত্তেজনা ছড়ায়। জাতীয় সড়ক ও ট্রেন অবরোধ, ভাঙচুর, সাংবাদিকদের মারধর—দিনভর তাণ্ডবে কেঁপে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ (Police) কড়া পদক্ষেপ নেয়। এখনও পর্যন্ত মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার সকাল থেকে শিয়ালদহ–লালগোলা শাখায় ট্রেন পরিষেবা স্বাভাবিক হলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ভোটের আবহে (Election Season) এই ঘটনায় ওয়েইসির দল মিমকে ঘিরে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement