হামলা
বাবা-ছেলের হামলায় অস্ট্রেলিয়া শোকে, পাক যোগের ইঙ্গিত পুলিশের তদন্তে
ডিজিটাল ডেস্কঃ অস্ট্রেলিয়ার (Australia) সিডনির (Sydney) জনপ্রিয় পর্যটন কেন্দ্র বন্ডি বিচে (Bondi Beach) ভয়াবহ গণহত্যার ঘটনায় দেশজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার ইহুদি উৎসব চানুক্কাহ (Chanukah) চলাকালীন এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। আহত হয়েছেন বহু, যাঁদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক (Critical Condition)।
নিউ সাউথ ওয়েলস (New South Wales) পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন (Mal Lanyon) জানিয়েছেন, হামলার সঙ্গে জড়িত দু’জনই বাবা ও ছেলে—নাভিদ আক্রম (Naveed Akram, ৫০) ও সাজিদ আক্রম (Sajid Akram, ২৪)। হামলার সময় নাভিদকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁর ছেলে হাসপাতালে চিকিৎসাধীন (Hospitalised)। তৃতীয় কোনও বন্দুকবাজ (Third Gunman) জড়িত থাকার প্রমাণ মেলেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, নাভিদ ছিলেন লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রধারী (Licensed Firearms Holder)। তাঁর নামে মোট ছ’টি আগ্নেয়াস্ত্র নথিভুক্ত ছিল এবং সেগুলি ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে বনিরিগ (Bonnyrigg) ও ক্যাম্পসি (Campsie) এলাকায় তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে পুলিশ।
তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—অভিযুক্তদের গাড়ি থেকে উদ্ধার হয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (Islamic State)-এর পতাকা। পাশাপাশি, হামলাকারীদের পাকিস্তান যোগ (Pakistan Link) থাকতে পারে বলে গোয়েন্দারা সন্দেহ করছেন। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা আসিও (ASIO) বিষয়টি খতিয়ে দেখছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ (Anthony Albanese) এই হামলাকে পরিকল্পিত অ্যান্টিসেমিটিক (Antisemitic) সন্ত্রাস বলে উল্লেখ করেছেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার জাতীয় পতাকা অর্ধনমিত (Flags at Half-Mast) রাখা হয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে।


