রাজ্যের খবর
নভেম্বরে প্রতি লিটার দুধের দাম বেড়ে ৬০ টাকা, কারণ জানালেন রাজ্যের মন্ত্রী
ডিজিটাল ডেস্কঃ এক ধাপে বেড়ে গেল বাংলার ডেয়ারি (Banglar Dairy)-র দুধের দাম। নভেম্বর মাসে সংস্থার প্রতি লিটার দুধের দাম ৪ টাকা বৃদ্ধি পেয়েছে। এতদিন ৫৬ টাকা দামের ‘সুপ্রিম (Supreme)’ দুধের প্যাকেট এখন বাজারে মিলবে ৬০ টাকায়।
শুধু তাই নয়, ‘তৃপ্তি (Tripti)’-র প্রতি লিটার দুধের দাম ৫২ টাকা থেকে বেড়ে ৫৪ টাকা, এবং ‘স্বাস্থ্যসাথী ডবল টোন (Swasthya Sathi Double Tone)’ দুধের দাম ৪৬ টাকা থেকে বেড়ে ৪৮ টাকা হয়েছে। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘি (Ghee) ও পনির (Paneer)-এর মতো অন্যান্য দুগ্ধজাত পণ্যের দামে আপাতত কোনও পরিবর্তন আনা হয়নি।
রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন এই সংস্থার নাম আগে ছিল মাদার ডেয়ারি (Mother Dairy), প্রায় পাঁচ বছর আগে নাম বদলে হয় বাংলার ডেয়ারি (Banglar Dairy)।
দুধের এই মূল্যবৃদ্ধি নিয়ে অনেকেরই প্রশ্ন — কেন হঠাৎ এতটা দাম বাড়ানো হল? এই বিষয়ে রাজ্যের প্রাণীসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath) জানান,
“পশ্চিমবঙ্গে দুধ উৎপাদনের বার্ষিক বৃদ্ধির হার ৯.৭৬ শতাংশ হলেও এ বছরে অতিবৃষ্টির কারণে গোখাদ্যে (Cattle Feed) কিছুটা অভাব দেখা দিয়েছে। এর ফলে দুধ উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে এবং কাঁচামালের (Raw Material) দাম একধাক্কায় বেড়েছে। দুগ্ধ উৎপাদকদের স্বার্থ রক্ষা ও অর্থনৈতিক সাম্য (No Profit No Loss) বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
মন্ত্রী আরও দাবি করেন, বাংলার ডেয়ারির দুধ এখনও অন্যান্য সংস্থার তুলনায় সস্তা। বর্তমানে বাংলার ডেয়ারির ৫০০ মিলিলিটার দুধের দাম ৩০ টাকা, যেখানে আমুল (Amul), আইটিসি (ITC), ও থ্যাকার ডেয়ারি (Thacker Dairy)-র দুধের দাম ৩২ টাকা।
দুধের এই দামবৃদ্ধিতে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের উপর প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। বিশেষত, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন GST হারের (GST Rate) পরে অন্যান্য সংস্থার দুধের দামে সামান্য পরিবর্তন এসেছিল, কিন্তু বাংলার ডেয়ারির এই সিদ্ধান্ত বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
