শিক্ষা দপ্তরের নয়া নির্দেশিকা: প্রার্থনায় ‘বাংলার মাটি, বাংলার জল’ গাওয়া হবে বাধ্যতামূলক
Connect with us

রাজ্যের খবর

শিক্ষা দপ্তরের নয়া নির্দেশিকা: প্রার্থনায় ‘বাংলার মাটি, বাংলার জল’ গাওয়া হবে বাধ্যতামূলক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলা ভাষা (language) ও সংস্কৃতিকে (culture) আরও গুরুত্ব দিতে রাজ্য সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। এবার থেকে পশ্চিমবঙ্গের (West Bengal) সব স্কুলে (schools) প্রার্থনার সময় (prayer time) রাজ্যসঙ্গীত (state song) ‘বাংলার মাটি, বাংলার জল’ (Banglar Mati Banglar Jol) বাধ্যতামূলকভাবে গাওয়া হবে। বৃহস্পতিবার স্কুলশিক্ষা দপ্তর (School Education Department) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি (notification) জারি করেছে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) নিজের সোশাল মিডিয়ায় (social media) পোস্টে জানিয়েছেন, জাতীয় সঙ্গীত (national anthem) ‘জনগণমন অধিনায়ক জয় হে’ (Jana Gana Mana) এর পাশাপাশি প্রার্থনা সঙ্গীত হিসেবে ‘বাংলার মাটি, বাংলার জল’ গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
ads

মন্ত্রী লিখেছেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমতিতে, পশ্চিমবঙ্গের প্রতিটি সরকার ও সরকারপোষিত বিদ্যালয়ে (government and government-aided schools) রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ১৯০৫ সালে রচিত বিখ্যাত গান ‘বাংলার মাটি বাংলার জল’ প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়ার অনুমোদিত হয়েছে। জাতীয় সঙ্গীতের মতো রাজ্যসঙ্গীত গাওয়ার সময়ও শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে হবে। এটি রাজ্যের সামাজিক (social) ও সাম্প্রদায়িক ঐক্য (communal harmony) বজায় রাখার বিশেষ অনুঘটক (catalyst) হবে বলে আমরা বিশ্বাস করি।”

পশ্চিমবঙ্গের (West Bengal) জন্য রাজ্যসঙ্গীতের (state song) ধারণা নতুন নয়। ২০২৩ সালে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandyopadhyay) এই গানকে রাজ্যসঙ্গীতের (state song) স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেন। দীর্ঘ আলোচনা ও বিধানসভায় ভোটাভুটি শেষে গানটিকে রাজ্যসঙ্গীতের মর্যাদা দেওয়া হয়। এরপর যে কোনও সরকারি অনুষ্ঠানে (official events) উদ্বোধনে গানটি গাওয়া হয়ে থাকে। এবার স্কুলগুলিতেও (schools) প্রার্থনার সময় গানটি বাধ্যতামূলক হলো।

Continue Reading
Advertisement