গণআত্মহত্যার চেষ্টা: ২৫ জন ট্রান্সজেন্ডার ফিনাইল খেয়ে হাসপাতালে
Connect with us

ভাইরাল খবর

গণআত্মহত্যার চেষ্টা: ২৫ জন ট্রান্সজেন্ডার ফিনাইল খেয়ে হাসপাতালে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) এর ইন্দোর (Indore) শহরে। একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করলেন ২৫ জন রূপান্তরকামী (Transgender)। জানা গেছে, তাঁরা সকলেই ফিনাইল (Phenyl) সেবন করেছিলেন বলে দাবি করেছেন। ঘটনার পরই তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে।

হাসপাতালের সুপার ডা. বসন্ত কুমার নিংগাওয়াল জানান, “প্রায় ২৫ জন ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষ (Transgender Community) হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা জানান, তাঁরা ফিনাইল খেয়েছেন। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে কারও অবস্থাই এখন গুরুতর নয়।”

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কী কারণে এতজন ট্রান্সজেন্ডার একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করলেন, তা এখনও স্পষ্ট নয়। ইন্দোর পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (Additional DCP) রাজেশ দন্ডোটিয়া জানান, “তদন্তের পর বোঝা যাবে, আসলেই তাঁরা কী খেয়েছেন এবং কেন এই পদক্ষেপ নিয়েছেন।”

Advertisement
ads

তদন্তে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনাটির পেছনে ট্রান্সজেন্ডার গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ বিরোধ (Internal Conflict) থাকতে পারে। ইঙ্গিত মিলেছে, ইন্দোরে রূপান্তরকামীদের দু’টি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। সেই দ্বন্দ্ব থেকেই এই ভয়াবহ সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

এখন প্রশ্ন উঠছে—একযোগে এমন আত্মঘাতী সিদ্ধান্তের পেছনে কী প্ররোচনা ছিল? কারা দায়ী? প্রশাসনের তদন্তের দিকেই তাকিয়ে গোটা সমাজ।

Continue Reading
Advertisement