দুর্গাপুর মেডিক্যাল কলেজ গণধর্ষণ: পুরনিগমের অস্থায়ী কর্মী গ্রেপ্তার, অধরা এখনও এক
Connect with us

ভাইরাল খবর

দুর্গাপুর মেডিক্যাল কলেজ গণধর্ষণ: পুরনিগমের অস্থায়ী কর্মী গ্রেপ্তার, অধরা এখনও এক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুরের (Durgapur) এক বেসরকারি মেডিক্যাল কলেজের (Private Medical College) দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের (Gang Rape) ঘটনায় নতুন মোড়। এই ঘটনায় গ্রেপ্তার (Arrested) হল দুর্গাপুর পুরনিগমের (Durgapur Municipal Corporation) এক অস্থায়ী কর্মী (Temporary Staff)। ধৃতের নাম নাসিরউদ্দিন শেখ (Nasiruddin Sheikh)।

জানা গিয়েছে, শুক্রবার রাতের (১১ অক্টোবর) ওই ঘটনার তদন্তে উঠে এসেছে নাসিরউদ্দিনের নাম। নিউ টাউনশিপ থানার (New Township Police Station) পুলিশ তাকে রবিবার রাতে গ্রেপ্তার করে। রাতভর জেরা (Interrogation) করার পর সোমবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে (Durgapur Sub-divisional Court) পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত নাসিরউদ্দিনকেই এই ঘটনার মূল অভিযুক্ত (Prime Accused) হিসেবে সন্দেহ করা হচ্ছে।

এই নিয়ে এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাদের মধ্যে চারজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। একজন এখনও পলাতক।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে পরাণগঞ্জ (Paran Ganj) এলাকায় ঘটেছিল ভয়াবহ এই ঘটনা। রাত ৮টা নাগাদ এক বান্ধবীর সঙ্গে খাবার কিনতে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন ওড়িশার (Odisha) বাসিন্দা ওই ছাত্রী। অভিযোগ, সেখান থেকে তাকে জোর করে টেনে নিয়ে গিয়ে পরাণগঞ্জের জঙ্গলের (Forest Area) মধ্যে গণধর্ষণ করা হয়।

Advertisement
ads

পরদিন সকালেই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে গোটা রাজ্য। ছাত্রসমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান। রাজ্যের মুখ্যমন্ত্রীও (Chief Minister) এই ঘটনায় দোষীদের কড়া শাস্তির (Strict Punishment) আশ্বাস দেন।

তদন্তে নেমে একে একে তিনজনকে শনিবারই গ্রেপ্তার করে নিউ টাউনশিপ থানার পুলিশ। ধৃতদের আদালতে পেশ করা হলে তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপর রবিবার রাতে ধরা পড়ে নাসিরউদ্দিন শেখ। এখনও অধরা রয়েছে আরও এক অভিযুক্ত।

Advertisement
ads