ধর্ম
গরবা প্যান্ডালে প্রবেশে গোমূত্র-গঙ্গাজল বাধ্যতামূলক! অহিন্দুদের আটকাতেই এই নিয়ম
ডিজিটাল ডেস্কঃ গরবা (Garba) উৎসবকে ঘিরে মধ্যপ্রদেশের ভোপালে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শহরের অবোধপুরী (Abodhpuri) এলাকার শ্রীকৃষ্ণ সেবা সমিতি (Shri Krishna Seva Samiti) আয়োজিত একটি গরবা প্যান্ডালে প্রবেশ করতে হলে মানতে হচ্ছে একাধিক ধর্মীয় শর্ত (Religious Conditions)।
প্রত্যেক দর্শনার্থীকেই প্যান্ডালে ঢোকার আগে গঙ্গাজল (Ganga Jal) ‘চরণামৃত (Charanamrit)’ হিসেবে গ্রহণ করতে হচ্ছে, মাথায় গোমূত্র (Cow Urine) ছিটিয়ে, কপালে তিলক (Tilak) কেটে তবে প্রবেশের অনুমতি মিলছে। আয়োজকদের দাবি, অহিন্দুদের (Non-Hindus) প্রবেশ রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এখানেই শেষ নয়। প্রবেশের সময় দর্শনার্থীদের আধার কার্ড (Aadhaar Card), ভোটার আইডি (Voter ID)-র মতো পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। পাশাপাশি, প্যান্ডালে ঢোকার আগে মা দুর্গার (Goddess Durga) ছবিতে নমস্কার (Salutation) করাও বাধ্যতামূলক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে “গরবা উৎসবের পবিত্রতা রক্ষা” করার জন্য। তবে, সমালোচকদের মতে, এটি একটি ধর্মীয় বৈষম্যমূলক (Religious Discrimination) নীতি, যা সামাজিক সম্প্রীতি ও উদযাপনের আবহকে প্রশ্নের মুখে ফেলেছে।
এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিতর্ক ইতিমধ্যেই জাতীয় স্তরে ছড়িয়ে পড়েছে।


