বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহ কাণ্ডে অভিযুক্তদের জামিনে মুক্তির পরই হৃদরোগে মৃত্যু বাবার
Connect with us

রাজ্যের খবর

বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহ কাণ্ডে অভিযুক্তদের জামিনে মুক্তির পরই হৃদরোগে মৃত্যু বাবার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বেলঘরিয়ার (Belgharia) নন্দননগরে প্রকাশ্যে মদ্যপান নিয়ে প্রতিবাদ জানানোয় মারধরের শিকার হওয়া শিক্ষক নিরুপম পালের (Nirupam Pal) ঘটনায় নতুন মোড়। অভিযুক্তরা জামিনে মুক্তি পাওয়ার পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল নিরুপমের বাবা নির্মলচন্দ্র পালের (Nirmalchandra Pal)। পরিবারের দাবি, ছেলের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তাই তাঁর প্রাণ কেড়ে নেয়।

মদ্যপানের প্রতিবাদে শিক্ষককে বেধড়ক মারধরের ছবি ধরা পড়েছিল সিসিটিভি (CCTV Footage)-তে। ঘটনার দিন সকালে একটি নিমন্ত্রণবাড়ি থেকে ফেরার সময় নিরুপম কয়েকজন যুবক ও এক যুবতীকে রাস্তায় মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেন। অভিযোগ, এরপরই তাঁকে ঘিরে ধরে শুরু হয় মারধর।

ঘটনার পর গুরুতর আহত নিরুপমকে ভর্তি করা হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজে। পাঁচ দিন পর তিনি বাড়ি ফেরেন। পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করলেও পরে তাঁরা জামিনে ছাড়া পায়।

Advertisement
ads

এই খবরে আতঙ্কে ভুগতে থাকেন নির্মলচন্দ্রবাবু। পরিবারের অভিযোগ, ফের হামলার আশঙ্কায় ভেঙে পড়েন তিনি এবং রবিবার আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

তবে ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে অভিযুক্ত তরুণীর পরিবার। তাঁদের দাবি, নিরুপমই তাঁদের মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন এবং বিয়ের প্রস্তাবও দেন। এই নিয়েই শুরু হয় বিবাদ। এক ভিডিও প্রকাশ করে তারা নিরুপমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে।

এখন গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে উত্তেজনা ও ক্ষোভ। তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Advertisement
ads
Continue Reading
Advertisement