দুর্গাপুরে মোদির সভা ঘিরে কড়া নিরাপত্তা, তবে বঙ্গ বিজেপিতে আবার ভাঙনর সুর?
Connect with us

ভাইরাল খবর

দুর্গাপুরে মোদির সভা ঘিরে কড়া নিরাপত্তা, তবে বঙ্গ বিজেপিতে আবার ভাঙনর সুর?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাত পোহালেই শিল্পনগরী দুর্গাপুরে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ নেহরু স্টেডিয়ামে জনসভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে কড়া নিরাপত্তার পাশাপাশি চলছে ব্যাপক প্রস্তুতি। কিন্তু তার আগেই আবার একবার বঙ্গ বিজেপির অন্দরমহলে চিড়? দলীয় সূত্রে খবর, এই সভায় অনুপস্থিত থাকছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দুর্গাপুর সফরের আগেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোদির বিশাল কাটআউট, ওভারহেড গেট ও ফুল ছড়ানোর আয়োজন শুরু হয়েছে। অণ্ডাল বিমানবন্দর থেকে প্রায় ১৫ কিলোমিটার পথ সড়কপথে অতিক্রম করবেন প্রধানমন্ত্রী। গান্ধী মোড় থেকে স্টেডিয়াম পর্যন্ত পথজুড়ে থাকবে ৮টি ‘ওয়েলকাম পয়েন্ট’।

আরও পড়ুনঃ ‘গ্যাংস অফ পাটনা’ বাস্তবে! হাসপাতালের মধ্যেই বন্দি গ্যাংস্টার খুন, প্রশ্নে বিহার সরকার

সভাস্থলে থাকবে দুটি পৃথক মঞ্চ—একটি সরকারি, অন্যটি বিজেপির সভার জন্য। বৃষ্টি ও কাদা মোকাবিলায় নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছেন বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে গোটা এলাকা পরিদর্শন করেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তিনি জানান, “দুর্গাপুরের চেহারা বদলাবে। কেন্দ্র ও রাজ্য মিলেই পথ দেখাবে শিল্পের।”

Advertisement
ads

এই সফর যে আসন্ন বিধানসভা ভোটের জন্য বিজেপির প্রস্তুতির মঞ্চ—তা স্পষ্ট করে দেন তিনি। যদিও দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে রাজ্য নেতৃত্ব কিছু বলেননি। শুধু শমীক বলেন, “কাকে মঞ্চে রাখা হবে, তা পার্টির গণতান্ত্রিক নিয়মেই স্থির হবে।”

সভা শেষে বিকেল সাড়ে চারটের পর অণ্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

Continue Reading
Advertisement