রাজ্য বিজেপিতে ঐক্যের ইঙ্গিত, দিলীপকে আমন্ত্রণ মোদীর সভায়
Connect with us

ভাইরাল খবর

রাজ্য বিজেপিতে ঐক্যের ইঙ্গিত, দিলীপকে আমন্ত্রণ মোদীর সভায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: দলীয় বৈঠকে “চেয়ারও জোটে না”— এই আক্ষেপ প্রকাশ্যে বলেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই আক্ষেপ যেন এবার কাটতে চলেছে। আগামী ১৮ জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) জনসভায় আমন্ত্রিত অতিথিদের তালিকায় জায়গা পেয়েছেন দিলীপ। সূত্রের খবর, তিনি উপস্থিতও থাকবেন সভায়।

এই আমন্ত্রণ নিছক সৌজন্য নয়—এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, এর আগে আলিপুরদুয়ার বা নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভায় তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি দিলীপ নিজেও একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের অন্দরে তাঁর গুরুত্ব কমে যাওয়ার ইঙ্গিত দিয়ে। তবে বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) দায়িত্ব নেওয়ার পর ছবিটা দ্রুত বদলাতে শুরু করেছে।

আরও পড়ুনঃ ১৮ দিনের মহাকাশযাত্রা শেষে ফিরছেন শুভাংশু, উচ্ছ্বাসে গোটা দেশ

শমীক আগেই জানিয়েছিলেন, রাজ্য বিজেপিকে পুরনো ও নতুন—দু’দলের সম্মিলিত পথেই এগিয়ে নিয়ে যাওয়া হবে। সেই কথার বাস্তব প্রতিফলন বলেই দেখা হচ্ছে দিলীপ ঘোষকে দুর্গাপুর সভায় আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তকে। দলীয় নেতৃত্বও জানাচ্ছে, উত্তরবঙ্গে দলের সংগঠন চাঙ্গা করতে দিলীপকে বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে।

Advertisement
ads

বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষকে মোদীর মঞ্চে ফের আনা ‘symbolic’। এর মাধ্যমে একদিকে যেমন অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমানোর চেষ্টা, অন্যদিকে অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাদের সক্রিয় রাজনীতিতে ফেরানোর বার্তা দেওয়া হচ্ছে। সবমিলিয়ে বলা যেতে পারে, দিলীপের ‘ঘরফেরা’ শুধু একজন নেতার প্রত্যাবর্তন নয়, বরং বিজেপির রাজ্য নেতৃত্বে রণকৌশলগত পুনর্বিন্যাসের সূচনা।

Continue Reading
Advertisement