মাদ্রাসা কর্মীদের জন্য ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি কার্যকর, নির্দেশিকায় স্পষ্ট রাজ্য
Connect with us

রাজ্যের খবর

মাদ্রাসা কর্মীদের জন্য ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি কার্যকর, নির্দেশিকায় স্পষ্ট রাজ্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের মাদ্রাসা কর্মীদের জন্য এক গুরুত্বপূর্ণ মানবিক সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। Minority Affairs and Madrasah Education Department সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, এবার থেকে স্বীকৃত, বেসরকারি, সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলির পুরুষ কর্মচারীরা পাবেন ৩০ দিনের Paternity-cum-Child Care Leave

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে রাজ্য অর্থ দপ্তরের ২৫ ফেব্রুয়ারি, ২০১৬-র স্মারক (Memo No. 1100-F(P))। সেই নির্দেশ অনুসারে, মাদ্রাসার যেসব স্থায়ী পুরুষ কর্মী ROPA norms অনুযায়ী বেতন ও ভাতা পান, তাঁরা এই ছুটির সুবিধা ভোগ করতে পারবেন।

নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ছুটি মঞ্জুরের নিয়মাবলী আগের স্মারকের শর্ত অনুসারে কার্যকর হবে। পাশাপাশি প্রাসঙ্গিক leave rules-এ প্রয়োজনীয় সংশোধনের কথাও বলা হয়েছে, যা শীঘ্রই বাস্তবায়িত হবে।

আরও পড়ুনঃ পরিচয় প্রমাণেও মিলল না মুক্তি, ওড়িশায় বাংলা ভাষাভাষী শ্রমিক আটক ঘিরে উত্তেজনা

Advertisement
ads

রাজ্য সরকারের এই পদক্ষেপকে কর্মী-সহানুভূতিশীল এবং পরিবারবান্ধব নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। এই ছুটি কর্মীদের পরিবারকে আরও সময় দেওয়ার সুযোগ যেমন করে দেবে, তেমনি mental well-beingwork-life balance রক্ষায় সাহায্য করবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

নতুন ছুটির নীতি ইতিমধ্যেই রাজ্যের সংশ্লিষ্ট সব মাদ্রাসা বোর্ড, দপ্তর ও আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে, যাতে অবিলম্বে প্রয়োগ নিশ্চিত করা যায়।

বিশেষজ্ঞদের মতে, সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে paternity leave চালুর এই ধারা পিতৃত্ব ও শিশুর যত্নে পুরুষদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে সাহায্য করবে এবং সমাজে একটি ইতিবাচক বার্তা দেবে।

এটি শুধুমাত্র ছুটির সুযোগ নয়, বরং কর্মক্ষেত্রে gender-equitable policies চালুর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Advertisement
ads
Continue Reading
Advertisement