বাম নেতাকে রাস্তায় চড় মারলেন আইসি! গ্রেফতারে ফুঁসে উঠল বংশীহারী
Connect with us

রাজনীতি

বাম নেতাকে রাস্তায় চড় মারলেন আইসি! গ্রেফতারে ফুঁসে উঠল বংশীহারী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ধর্মঘটকে কেন্দ্র করে রাজ্যজুড়ে যখন বিক্ষোভ ও প্রতিবাদের ঝড়, তখন দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। বনধের দিন প্রকাশ্যে বামপন্থী এক আন্দোলনকারীকে থাপ্পড় মারলেন থানার আইসি অসীম গোপ (Asim Gop)। শুধু মারধরই নয়, পরে তাঁকে জোর করে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে।

বুধবার সকালে কেন্দ্রীয় সরকারের শ্রমবিরোধী নীতির প্রতিবাদে দেশজুড়ে ডাকা সাধারণ ধর্মঘটের (Bharat Bandh) সমর্থনে পথে নামে বাম শ্রমিক সংগঠন। বংশীহারীর (Banshihari) জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সিপিআইএম (CPI-M) কর্মীরা। সেই সময়ই ঘটনাস্থলে উপস্থিত হন বংশীহারী থানার আইসি অসীম গোপ। পিকেটিং চলাকালীন তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম নেতা মাজেদার রহমান (Majedar Rahman), যিনি সিপিআইএম-এর বংশীহারী এরিয়া কমিটির সদস্য।

আরও পড়ুনঃ বাঁশে বাঁধা চেয়ারে অন্তঃসত্ত্বা! কাদায় থেমে অ্যাম্বুল্যান্স, ১০ কিমি হেঁটে মাকে হাসপাতালে পৌঁছে দিল গ্রামবাসী

চোখের সামনে ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা—বচসার মাঝেই আচমকা চড় কষান আইসি। রাস্তায় উপস্থিত জনতা হতবাক হয়ে যায় পুলিশি এই ‘উগ্রতা’ দেখে। তার কিছুক্ষণের মধ্যেই মাজেদারকে আটক করে পুলিশ ভ্যান তুলে নিয়ে যাওয়া হয় থানায়।

Advertisement
ads

এই ঘটনার খবর চাউর হতেই জড়ো হতে শুরু করেন স্থানীয় বাম কর্মীরা। থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। “রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পরিকল্পিতভাবে মিথ্যে অজুহাতে আমাদের নেতা মাজেদারকে অপমান ও গ্রেফতার করা হয়েছে”—চিৎকার করেন এক বিক্ষুব্ধ কর্মী। পুলিশের ‘একপেশে আচরণ’ এবং ‘ক্ষমতার অপব্যবহার’-এর প্রতিবাদে ধিক্কার মিছিল হয় গোটা এলাকায়।

এদিকে, বনধের প্রভাবও স্পষ্টভাবে পড়ে জনজীবনে। গঙ্গারামপুর (Gangarampur) ও বংশীহারী—উভয় এলাকাতেই অনেক দোকান বন্ধ থাকে। রাস্তায় সরকারি বাস চললেও যাত্রী ছিল হাতে গোনা। অধিকাংশ বেসরকারি বাসই পথে নামেনি।

সিপিএম নেতৃত্ব কড়া ভাষায় পুলিশের ভূমিকার নিন্দা করেছে। তাঁদের দাবি, “আইনের হাতে ক্ষমতা থাকতেই পারে, কিন্তু সেই ক্ষমতা যদি শাসকদলের নির্দেশে চলতে শুরু করে, তখন তা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর সংকেত।”

Advertisement
ads
Continue Reading
Advertisement