সস্ত্রীক ত্রিপুরায় পুজো দিলেন দিলীপ ঘোষ, আশীর্বাদ নিলেন চিত্ত মহারাজের
Connect with us

রাজ্যের খবর

সস্ত্রীক ত্রিপুরায় পুজো দিলেন দিলীপ ঘোষ, আশীর্বাদ নিলেন চিত্ত মহারাজের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সাতসকালে ত্রিপুরা সফরে সস্ত্রীক শান্তিকালী আশ্রমে উপস্থিত দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আশীর্বাদ নেন ‘পদ্মশ্রী’ প্রাপ্ত স্বামী চিত্ত মহারাজের কাছ থেকে। সেখানে স্ত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) জন্য মঙ্গলকামনা করেন দিলীপবাবু। বললেন, “ও অনেক কষ্ট পেয়েছে জীবনে। ও যেন বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারে, সেটাই চাই।” এরপর দম্পতি যান ত্রিপুরেশ্বরী মন্দিরেও।

আশ্রমে পুজো শেষে সংবাদমাধ্যমের সামনে দিলীপ ঘোষ বলেন, “নিজের জন্য কিছু চাইনি। ও (স্ত্রী রিঙ্কু) অনেক কষ্ট পেয়েছে জীবনে। ওর বাকি জীবনটা যেন শান্তিতে কাটে, সেটাই প্রার্থনা করেছি।” এরপর তাঁরা যান ত্রিপুরেশ্বরী মন্দিরেও। সেখানে স্থানীয় বিজেপি কর্মীরা তাঁদের উষ্ণ সংবর্ধনা জানান। ঐতিহ্যবাহী সাজে— দিলীপবাবুর পরনে পাঞ্জাবি আর রিঙ্কু মজুমদারের শাড়ি-পুজোর সাজ— ধরা পড়ে ক্যামেরায়।

আরও পড়ুনঃ পহেলগাঁও হামলার জবাবে অপারেশন সিঁদুর -এ কড়া বার্তা মোদির, রক্ত নয়, শরীরে বইছে গরম সিঁদুর

উল্লেখ্য, বিয়ের পর থেকেই রাজনৈতিক মহল থেকে সোশ্যাল মিডিয়ায় নানা কটাক্ষের মুখে পড়েছেন দিলীপ-রিঙ্কু জুটি। তার উপর রিঙ্কুর প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্তের (Srinjoy Dasgupta) অকালমৃত্যু ঘিরে আরও চর্চা শুরু হয়। যদিও ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়, একাধিক শারীরিক জটিলতা এবং মানসিক চাপের কারণেই মৃত্যু হয় যুবকের। এই পরিপ্রেক্ষিতেই, স্ত্রীকে মানসিক শক্তি জোগাতে দিলীপ ঘোষের এই ত্রিপুরা সফর, বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
ads

বুধবারই স্ত্রীকে সঙ্গে নিয়ে আগরতলা পৌঁছেছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। দলীয় কর্মীদের আতিথেয়তায় আপ্লুত যুগল। পুজো, আধ্যাত্মিকতা এবং মানসিক শান্তির খোঁজেই এই সফর— এমনটাই ঘনিষ্ঠ মহলের অভিমত।

Continue Reading
Advertisement