মুম্বইয়ের ইডি দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা
Connect with us

স্বাস্থ্য

মুম্বইয়ের ইডি দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শনিবার গভীর রাতে মুম্বইয়ের ইডি দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বালার্ড এস্টেট এলাকায় গ্র্যান্ড হোটেলের সামনে অবস্থিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে আগুন লাগার খবর পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, রাত সাড়ে ৩টার দিকে আগুনের অল্প পরিমাণ ধোঁয়া দেখা যায় এবং দ্রুতই তা ছড়িয়ে পড়ে। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর পর দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরও পড়ুনঃ ফেসবুক কাণ্ডে ধরা বাংলাদেশি! মোদী-যোগী-হিমন্তকে নিয়ে কটাক্ষের অভিযোগ

এ ঘটনায় দফায় দফায় ক্ষতির আশঙ্কা করা হলেও, দমকলের তরফে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে, এতে একাধিক গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগুন লাগার কারণ এখনও পরিষ্কার হয়নি, তদন্ত চলছে। দমকল বিভাগের পক্ষ থেকে ছ’টি বড় ট্যাঙ্কার, একটি অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী গাড়ি পাঠানো হয়েছিল।

গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ইডি কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

Advertisement
ads
Continue Reading
Advertisement