মাটির গবেষণা থেকে মহাকাশ জয়, ময়ূরাক্ষী এখন ইসরোর বিজ্ঞানী
Connect with us

ভাইরাল খবর

মাটির গবেষণা থেকে মহাকাশ জয়, ময়ূরাক্ষী এখন ইসরোর বিজ্ঞানী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গের ছোট শহর দিনহাটা থেকে দেশের গর্বের স্থানে পৌঁছলেন এক মেধাবী মেয়ে—ময়ূরাক্ষী চন্দ। কৃষি গবেষণার পাশাপাশি মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোতে Indian Space Research Organisation (ISRO) বিজ্ঞানী হিসেবে নিয়োগ পেলেন তিনি। সারা দেশ থেকে মাত্র চারজন এই সুযোগ পেয়েছেন, আর তাঁদের মধ্যে একজন দিনহাটা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মেয়ে ময়ূরাক্ষী।

কৃষি নিয়ে গবেষণার পথে যাত্রা শুরু করেই যে একদিন মহাকাশ গবেষণার দরজায় পৌঁছে যাবেন, তা হয়তো তিনিও ভাবেননি। কিন্তু একনিষ্ঠ পরিশ্রম, মেধা এবং অধ্যবসায়ের জোরে আজ ময়ূরাক্ষী সেই অসাধ্য সাধন করেছেন। ময়ূরাক্ষীর পড়াশোনার শুরু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। সেখান থেকে স্নাতক শেষ করে তিনি দিল্লির Indian Agricultural Research Institute (IARI) থেকে মাটির উপর (Soil Science) বিষয়ে এমএসসি করেন। বর্তমানে সেই ইনস্টিটিউটেই গবেষণায় যুক্ত তিনি। এই ব্যস্ত গবেষণার মাঝেই ইসরোতে আবেদন করেছিলেন ময়ূরাক্ষী।

প্রথমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। তারপর সারা দেশ থেকে বেছে নেওয়া ২০ জনের একটি তালিকায় স্থান পান মৌখিক পরীক্ষার জন্য। অবশেষে, ৮ এপ্রিল প্রকাশিত ফলাফলে ময়ূরাক্ষীকে ইসরো-র(ISRO) বিজ্ঞানী হিসেবে নিয়োগের সুসংবাদ দেওয়া হয়।

এই খবরে আনন্দের জোয়ার বইছে ময়ূরাক্ষীর পরিবারে। বাবা প্রদীপ চন্দ, পেশায় শিক্ষক, আবেগঘন গলায় বলেন, “মেয়ে বরাবরই পড়াশোনায় খুব ভালো। কখনও কিছু বলার দরকার পড়েনি। ওর এই সাফল্য একান্তই ওর নিজের পরিশ্রমের ফল। আমরা গর্বিত।” মা বুলবুল দেবী, যিনি পেশায় নার্স, তিনি বলেন, “আমরা সময় দিতে পারিনি, তবুও ও একা হাতে এত বড় কিছু করে দেখাল। সত্যিই গর্ব হচ্ছে।”

Advertisement
ads

দিল্লি থেকে ফোনে ময়ূরাক্ষী বলেন, “এই সুযোগটা আমার কাছে বিশাল পাওয়া। এখনও বিশ্বাস করতে পারছি না যে ইসরোর (ISRO) মতো জায়গায় বিজ্ঞানী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। এটা আমার গবেষণার জার্নিতে নতুন এক দিক খুলে দিল।”

ময়ূরাক্ষীর এই কৃতিত্ব শুধু তাঁর পরিবার নয়, গোটা কোচবিহার তথা উত্তরবঙ্গবাসীর গর্ব। এর আগে দিনহাটার বিজ্ঞানী কনক সাহা যেভাবে দেশের বুকে নাম উজ্জ্বল করেছিলেন, এবার সেই তালিকায় যুক্ত হলো আরেক উজ্জ্বল নাম—ময়ূরাক্ষী চন্দ

Continue Reading
Advertisement