বিনোদন
৬০ বছরে প্রেম বাবার! শুনে কেঁদে ভাসালেন আমির-কন্যা ইরা
নিউজ ডেস্ক: সদ্য জন্মদিন গেল বলিউড সুপারস্টার আমির খানের। এবার ৬০ বছর পূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু, সেইদিন আমিরের মেয়ে ছিলেন না তাঁর জন্মদিনে এমনকি মুম্বইয়ে পর্যন্ত ছিলেন না। মুম্বইয়ে এসে তড়িঘড়ি বাবার কাছে গেলেন আমির কন্যা ইরা।
অনেকটা সময় কাটিয়ে এলেন তখন দেখা গেলো যে ইরা কাঁদছেন? পাশে আমির খান তাঁর মেয়ের পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। কিন্তু , প্রশ্ন বাবার সঙ্গে কি অনেক দিন পরে দেখা হল, সেইজন্য কাঁদছেন ইরা? পরিস্থিতি বলছে, তেমনও না। তা হলে কাঁদছেন কেন?
বলিউডের গুঞ্জন বলছে, ৬০ বছর বয়সে এসে বাবা আমির খান তৃতীয় প্রেম খুঁজে পেয়েছেন! সে কথা আবার জন্মদিনের পার্টিতে আনুষ্ঠানিক ভাবে ঘোষণাও করেছেন আমির নিজে। সেই সবের পর মেয়ে এসেছিলেন বাবার কাছে। নেটাগরিকেরা অনুমান করছেন, হয়তো বাবার তৃতীয় সম্পর্কের কারণেই আঘাত পেয়েছেন মেয়ে। তাই খারাপ লাগায় চোখের জল আর ধরে রাখতে পারেননি!
অবশেষে নিজের ৬০ তম জন্মদিনের আগেই প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন আমির খান । কানাঘুসো শোনা যাচ্ছিল, যে প্রেম করছেন আমির খান। কিন্তু কার সঙ্গে? কে তাঁর প্রেমিকা.? এক বেঙ্গালুরু নিবাসিনী এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলিউডের নায়ক আমির খান । তাঁর নাম গৌরি স্প্রাট।
মুম্বইয়ে জন্মদিন পালনের আগে, প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন আমির খান। গত এক বছর ধরে গৌরীর সম্পর্কে রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। গৌরীর সঙ্গে আমিরের দীর্ঘ ২৫ বছরের পরিচিতি। বর্তমানে আমিরের প্রেমিকা তাঁর সংস্থাতেই কর্মরত বর্তমানে গৌরি ও আমির একত্রবাস করছেন ।
৬০ বছরে বাবার প্রেম দেখেই কি এমন পরিণতি মেয়ের! প্রসঙ্গত, বরাবর আমিরের ঘনিষ্ঠ তাঁর মেয়ে। আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাদের মেয়ে ইরা মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। তখন তাঁর পাশে ছিলেন আমির নিজে। এরপর দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে দেখা গিয়েছে আমিরের মেয়ের পাশে। আমির-কন্যার বিয়েতে অভিনেতার দ্বিতীয় স্ত্রীকে এমন ভাবে দেখা গিয়েছে যেন মনে হচ্ছে, নিজের মেয়েরই বিয়ে দিচ্ছেন।
এদিকে ইরার দিকে ক্যামেরা নিয়ে যাওয়া হলেও কথা বলেননি কারো সাথেই। যদিও অভিনেতার তৃতীয় স্ত্রী গৌরীকে প্রকাশ্যে আনার পর আমির জানিয়েছিলেন, তাঁর দুই প্রাক্তন স্ত্রী-ই নাকি তাঁর নতুন সম্পর্কে খুশি। ছেলে-মেয়েরাও বাবাকে অভিনন্দন জানিয়েছেন।
