বাংলাদেশে আবারও মন্দিরে হামলা, সরস্বতী প্রতিমা ভাঙচুরে আতঙ্ক
Connect with us

ভাইরাল খবর

বাংলাদেশে আবারও মন্দিরে হামলা, সরস্বতী প্রতিমা ভাঙচুরে আতঙ্ক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর শহরের শ্রী শ্রী মহামায়া মন্দিরে হামলার ঘটনা নতুন করে উদ্বেগ ছড়িয়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে মুখে রুমাল বাঁধা এক যুবক মন্দিরে ঢুকে সরস্বতী প্রতিমার মাথা ভেঙে দেয়।

মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র কর্মকার জানান, ঘটনার সময় মন্দিরের পুরোহিত পাশের বাড়িতে পুজো দিতে গিয়েছিলেন। সেই সুযোগে হামলাকারী মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সিসিটিভি ভিডিওতে দেখা গেছে, এক যুবক মুখে রুমাল বেঁধে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করছে।

আরও পড়ুনঃসুনীতা ও বুচকে ফেরাতে মহাকাশে পাড়ি মাস্কের রকেটের! জানুন

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, “এই হামলার উদ্দেশ্য কী, কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।” এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা বলেন, “যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”

Advertisement
ads

সম্প্রতি বাংলাদেশের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, শেখ হাসিনার সরকারের পতনের পর মাত্র পাঁচ মাসে দেশজুড়ে ১৩৩টি মন্দির ধ্বংস করা হয়েছে। এই সংখ্যা যে আরও বেড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। লেখিকা তসলিমা নাসরিনও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ফেসবুকে তিনি লেখেন, “দোলের আগের রাতে লক্ষ্মীপুরের এক মন্দিরে ঢুকে সরস্বতী প্রতিমা ভেঙেছে মুখ বাঁধা এক ব্যক্তি। অনুমান করছি, লোকটি মুসলমান। সে মনে করেছে বিধর্মীর মূর্তি ভাঙলে বেহেস্তের টিকিট পাবে। হয়তো জীবনে প্রচুর পাপ করেছে, তাই পাপস্খলনের জন্য এই ‘জিহাদ’ করেছে।”

এই ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মন্দির পরিদর্শন করেছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। তবে লাগাতার এই ধরনের ঘটনা ঘটলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে

Continue Reading
Advertisement