Uncategorized
‘হোয়্যার ইজ মাই ট্রেন’-অ্যাপের ধাঁচে রাজ্যে চালু হতে চলেছে ‘হোয়্যার ইজ মাই বাস’ অ্যাপ
‘হোয়্যার ইজ মাই ট্রেন’-এমন অ্যাপের সঙ্গে পরিচিতি রয়েছে রেলযাত্রীদের।কোথায় রয়েছে ট্রেন, কখন আসবে নির্দিষ্ট স্টেশনে এসব জানতে রেলযাত্রীরা ব্যবহার করে থাকেন ‘হোয়্যার ইজ মাই ট্রেন’-অ্যাপ। এবার রেলে সেই অ্যাপের ধাঁচে বাসের অবস্থান জানাতে রাজ্যে চালু হতে চলেছে নতুন অ্যাপ।
যে অ্যাপের নাম দেওয়া হচ্ছে ‘হোয়্যার ইজ মাই বাস’। কি হবে এই অ্যাপের মাধ্যমে?এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা জেনে যাবেন বাসের অবস্থান ঠিক কোথায়, কতক্ষণ পর তা নির্দিষ্ট স্টপেজে আসবে। প্রথমে কলকাতা শহরের বাসের জন্য এই অ্যাপ চালু হলেও ভবিষ্যতে এসবিএসটিসি এবং এনবিএসটিসি-র বাসগুলিকেও এই অ্যাপের আওতায় আনা হবে।ফলে ট্রেনের মতো বাস কখন স্টপেজে আসবে তা এই অ্যাপে এক ক্লিক করেই জেনে যাবেন যাত্রীরা।
প্রথমে ঠিক ছিল যাত্রীসাথী অ্যাপের আওতায় চালু করা হবে এই পরিষেবা কিন্তু পরবর্তীতে একেবারে নতুন অ্যাপ নিয়ে আসার সিদ্ধান্ত নেয় রাজ্যের পরিবহন দপ্তর।তবে এই অ্যাপ চালু হলে প্রত্যেক চালকের হাতে মোবাইল থাকা বাধ্যতামুলক।পরিবহণ ভবনে অনুষ্ঠিত বৈঠকে ঠিক হয়েছে, বাসে বিজ্ঞাপনের ব্যবস্থা করবে পরিবহণ দপ্তরই।
আরও পড়ুন – সরকারী প্রকল্প রুপায়নের প্রয়াসে সাফল্য এলো জেলাতে
বিজ্ঞাপনদাতা জোগাড়ও করবে পরিবহন দপ্তর। আর বিজ্ঞাপনের আয় দিয়ে বাস চালকদের একটি করে মোবাইল দেওয়া হবে।বাসের রেষারেষি বন্ধে ও চালকদের গতিবিধিও স্ক্যানারের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাসের স্টিয়ারিং ধরলেই আগে চালককে তাঁর ফোন থেকে কিউ আর কোড স্ক্যান করতে হবে।
এরপর সেই বাস ও চালক সম্পর্কিত তথ্য পরিবহণ দপ্তরের আইটি স্ক্যানারে চলে যাবে। যার মাধ্যমে বাসের যাত্রাপথে কোনও দুর্ঘটনা, রেষারেষি অথবা ট্রাফিক সিগন্যাল ভাঙার মতো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা পরিবহণ দপ্তরের স্ক্যানারে ধরা পরবে। ফলে বাস চালককে সতর্ক করা সম্ভব হবে।
ঠিক হয়েছে, প্রথম দফায় পাইলট প্রোজেক্ট হিসাবে দমদম বিমানবন্দর থেকে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে যাওয়া বারোটি সরকারি এবং দশটি বেসরকারি বাস রুটে এই অ্যাপ চালু করা হবে। এর ফলে বাসের মালিকদের পাশাপাশি বাড়ি বসে যাত্রীদের পরিবারের সদস্যরাও সমস্ত তথ্য জানতে পারবেন।
আরও পড়ুন – ইভটিজারদের হাত থেকে বাঁচতে মৃত্যু তরুণীর, জখম আরও ২
