প্রেম ঘটিত সম্পর্কের সন্দেহে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগে চাঞ্ল্য ইটাহারে । গ্রেফতার অভিযুক্তরা
Connect with us

উত্তর দিনাজপুর

প্রেম ঘটিত সম্পর্কের সন্দেহে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগে চাঞ্ল্য ইটাহারে । গ্রেফতার অভিযুক্তরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৬ মে : প্রেম ঘটিত সম্পর্কের সন্দেহে দুই ভাইকে বাড়ি থেকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মারধর করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে।

রবিবার রাত ১২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কালো মাটিয়া গ্রাম এলাকায়। জানা গিয়েছে, ইটাহার থানার কালো মাটিয়া গ্রামের বাসিন্দা আব্দুল তাহিরের ছেলে এনদাদুল হক (২৪) এর সঙ্গে ওই গ্রামেরই বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ের প্রেম ঘটিত সম্পর্ক রয়েছে সন্দেহে রবিবার গভীর রাতে রফিকুল ইসলাম ও তার পরিবারের লোকজন এনদাদুল হক ও তার দাদা রিন্টু আহমেদ (২৬) কে বাড়ি থেকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকি ধারালো অস্ত্র দিয়ে দুই ভাইকে শরীরের একাধিক আঘাত করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। এরপর পরিবারের লোকেরা আহতদের উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, অভিযোগের ভিত্তিতে রফিকুল ইসলাম ও তার ভাই আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।