বাংলাদেশে নির্বাচন কবে হবে? ইউনূসের জুন পরিকল্পনার বিরুদ্ধে বিএনপির খালেদা জিয়া
Connect with us

বিশ্বের খবর

বাংলাদেশে নির্বাচন কবে হবে? ইউনূসের জুন পরিকল্পনার বিরুদ্ধে বিএনপির খালেদা জিয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে একাধিকবার আলোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়েছে। এরই মধ্যে, নির্বাচন পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের নির্ধারিত সময়সীমার সঙ্গে একমত হতে অস্বীকার করেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটি তাদের অবস্থান স্পষ্ট করে বলেছে যে, তারা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, কিন্তু ইউনূসের দেওয়া জুন মাসের সময়সীমা গ্রহণযোগ্য নয়।

শনিবার বিকেলে ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলি রিয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদারের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনকে দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন, যাতে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়।

আরও পড়ুনঃ বিদ্যুৎ সংকটে বাংলাদেশ !বকেয়া পরিশোধ না করাতে বিদ্যুৎ দেওয়া বন্ধ করল আদানি

তবে বিএনপি এর প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা এই সময়সীমায় একমত নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, “আমরা ডিসেম্বরে ভোট চেয়েছি এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন পরিচালনার পরিকল্পনা ইউনূসের সঙ্গে আমাদের মতের অমিল রয়েছে।” তিনি জানান, আগামী ১৬ এপ্রিল ইউনূসের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে এবং সেখানে বিএনপি তাদের অবস্থান পুনরায় জানাবে।

Advertisement
ads

এদিকে, হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রদের একটি অংশ রাজনৈতিক দল গঠন করেছে এবং তারা পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে। ফলে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায়, বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে এটি কিভাবে এগোবে, তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে নানা মতামত রয়েছে।

Continue Reading
Advertisement