আইফোন ১৭ কেনার জন্য QR কোডে ভিক্ষা, ভাইরাল তরুণীর আবেদন
Connect with us

ভাইরাল খবর

আইফোন ১৭ কেনার জন্য QR কোডে ভিক্ষা, ভাইরাল তরুণীর আবেদন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অ্যাপেল (Apple)-এর নতুন আইফোন (iPhone) বাজারে এলেই সেটিকে ঘিরে উৎসাহ ও উন্মাদনার অন্ত থাকে না। অনেকে নিজেদের স্বপ্নপূরণ করতে নানা চেষ্টার আশ্রয় নেন, কখনও গয়না বন্ধক রাখা, আবার কখনও প্রিয় জিনিস বিক্রি করে সেই বহু আকাঙ্ক্ষিত আইফোন কেনেন। এবার সামনে এল আরও এক ব্যতিক্রমী ঘটনা।

উত্তর প্রদেশের (Uttar Pradesh) লক্ষ্মীপুরের এক তরুণী কন্টেন্ট ক্রিয়েটর (content creator) এবং সোশ্যাল মিডিয়ায় পরিচিত ‘বিউটি কুইন’ (beauty queen) মাহি সিং (Mahi Singh), আইফোন ১৭ প্রো ম্যাক্স (iPhone 17 Pro Max) কেনার জন্য সোজা সোশ্যাল মিডিয়ায় QR কোড (QR Code) শেয়ার করে অনুদান (donation) চাইছেন। মাহি একটি ভিডিয়ো পোস্ট করে বলেছেন, “আমি ২১ অক্টোবর আমার জন্মদিনে এই নতুন ফোনটি পেতে চাই, কিন্তু আমার বাবা আমাকে এটি দিচ্ছেন না। আপনারা যদি ২, ৩ বা ৪ টাকা করে দেন তাহলেই আমার স্বপ্ন পূরণ হবে।”

মাহির কথায়, কয়েক মাস আগেই তাঁর বাবা তাঁকে একটি আইফোন ১৬ (iPhone 16) উপহার দিয়েছিলেন। কিন্তু তিনি যখন আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর কথা বলেন, তখন তাঁর বাবা সাফ জানিয়ে দেন যে আরও নতুন ফোন দেওয়া সম্ভব নয়। তাই নিজের ‘স্বপ্নের ফোন’ কিনতে এবার মাহি সরাসরি জনতার দ্বারস্থ হয়েছেন।

মাহি তাঁর ভিডিওতে আশ্বাস দিয়েছেন, “যারা অনুদান দেবেন, আমি তাঁদের চিরকাল কৃতজ্ঞ থাকব।” তাঁর QR কোড সহ ভিডিয়োটি এক্স (X, পূর্বতন Twitter)-এ ভাইরাল হয়ে গেছে। নেটিজেনদের প্রতিক্রিয়াও মিশ্র।

Advertisement
ads

একজন মন্তব্য করেছেন, “ভিক্ষা ও ভিখারিরও এখন প্রযুক্তিগত (technological) উন্নতি হয়েছে। সোয়াইপ করুন, স্ক্যান করুন, দান করুন।”
আরও একজন লিখেছেন, “ভারতীয়রা খুবই আবেগপ্রবণ। তারা আপনাকে ১–২ টাকা করে দেবে। এটা তো এখন একটা ব্যবসা হয়ে গেছে।”

এই ঘটনাটি নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ার শক্তি এবং সমসাময়িক প্রজন্মের ‘ডিজিটাল চিন্তাধারা’র একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত।

Advertisement
ads
Continue Reading
Advertisement