আকাশপথে দুর্যোগের ভ্রুকুটি! বিমান সফর বাতিল করে সড়কপথেই অন্ডাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী
Connect with us

ভাইরাল খবর

আকাশপথে দুর্যোগের ভ্রুকুটি! বিমান সফর বাতিল করে সড়কপথেই অন্ডাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রকৃতির রুদ্ররূপের কাছে হার মানল মুখ্যমন্ত্রীর সফরসূচি। আবহাওয়া দপ্তরের (Weather Department) কড়া সতর্কবার্তা এবং দুর্যোগের (Natural Disaster) আশঙ্কায় শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত বিমান সফর (Flight Journey) বাতিল করা হয়েছে। পরিবর্তে আজ বিকেলে সড়কপথেই (By Road) তিনি অন্ডালের উদ্দেশ্যে রওনা দেবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

বৃহস্পতিবারের তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গতকাল কলকাতা ফেরার পথে প্রবল ঝড়ের (Storm) কবলে পড়েছিল মুখ্যমন্ত্রীর বিমানটি। বিকেল ৩টে ৫৫ মিনিটে দমদম বিমানবন্দরে নামার কথা থাকলেও খারাপ আবহাওয়ার (Bad Weather) কারণে প্রায় দেড় ঘণ্টা মাঝ আকাশে চক্কর কাটে সেটি। শেষ পর্যন্ত বিকেল ৫টা ১৮ মিনিটে অবতরণ সম্ভব হয়। সেই ঘটনায় বিমানবন্দর চত্বর কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল।

হাওয়া অফিসের (Weather Office) পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেলেও রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর (Nor’wester) তাণ্ডব চলতে পারে। শিলাবৃষ্টির (Hailstorm) সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে কোনো ঝুঁকি না নিয়ে সড়কপথেই অন্ডাল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ রাতে তিনি দুর্গাপুরে (Durgapur) অবস্থান করবেন। যদিও আজ তাঁর কোনো নির্ধারিত কর্মসূচি (Program) নেই, তবে আগামীকাল অর্থাৎ শনিবার তার এক বিশাল নির্বাচনী জনসভায় (Public Meeting) ভাষণ দেবেন তিনি। আবহাওয়াবিদদের পরামর্শ মেনে সাধারণ মানুষকেও খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement